জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের বাস্তবায়নে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব- বিশ্লেষণ কর।
উত্তর: জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের বাস্তবায়নের রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্ব মানবতার জন্য সার্বজনীন মানবাধিকার বিষয়ক এক ঐতিহাসিক দলিল অনুমোদন করে। এই শিরোনাম মানবাধিকারের ঘোষণা পত্র। তাই মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতি -ধর্ম- বর্ণ, নারী- পুরুষ, ধনী-গরীব নির্বিশেষে সকল ব্যক্তি অধিকার। এসব অধিকার ভোগের মাধ্যমে ব্যক্তি তার পূর্ণ ব্যক্তিত্ব বিকাশিত করতে পারে। জাতিসংঘের পত্রে এমন কতগুলো বিধান রয়েছে যেগুলো বাস্তবায়ন হলে রোহিঙ্গা সমস্যার সমাধান বা রোহিঙ্গারা তাদের নিজ বাসভূমে ফিরে যেতে পারবে।জাতিসংঘের ঘোষণাপত্রে বলা হয়েছে প্রত্যেকেরই জীবনধারণ, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে। কাউকে নির্যাতন অথবা নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদাহানি কর ব্যবহার ও কোন শাস্তি ভোগ করতে বাধ্য করা চলবে না। তাছাড়া গৃহের নিরাপত্তা নিজ দেশে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কোন ধরনের ব্যয় বহন করে জাতিসংঘের ঘোষণাপত্র উল্লেখ আছে। জাতিসংঘে এসব বিধি-বিধান যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে রোহিঙ্গারা জনগোষ্ঠী তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবে। কারণ মিয়ানমারের নাগরিক হিসেবে রোহিঙ্গাদের ও সেখানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। উপরোক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায়, জাতিসংঘের ঘোষণাপত্রের বাস্তবায়নে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের বাস্তবায়নে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর