উদ্দীপকে বর্ণিত ঘটনায় জামিলা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনায় জামিলা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত বলে আমি মনে করি। যেসব অধিকার ব্যক্তি কে অভাব ও দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকে সাধারণত অর্থনৈতিক অধিকার বলা হয়। এর পাঁচটি রূপ রয়েছে। যথা- ১. কর্মের অধিকার, যা যোগ্যতা অনুযায়ী কাজ প্রাপ্তিকে নির্দেশ করে। ২. ন্যায্য মজুরি লাভের অধিকার ৩. বিশ্রাম লাভের অধিকার, ৪. সংঘ গঠন বা সংঘটিত হওয়ার অধিকার ও ৫. বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার। তন্মধ্যে, ন্যায্য মজুরি লাভের অধিকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকারের রূপ। এটি একটি স্বীকৃত অধিকার যা জাতি-বর্ণ-প্রথা-ধর্ম-লিঙ্গ প্রভৃতির উর্ধে কেবল কাজের জন্য যথাযথভাবে প্রত্যেকের জন্য নির্দেশিত। উদ্দীপকের জামিলা একজন পোশাককর্মী। মালিকপক্ষ রতনের চেয়ে জামিলাকে কম মজুরি প্রদান করে। যদিও রতন ও জামিলা কর্মপক্ষ অভিন্ন এবং কর্মঘন্টা সমান,তথাপি জামিলা কে কম মজুরি প্রদান করা হচ্ছে। এর ফলের লিঙ্গ ভেদে বৈষম্য করা হয়েছে যেখানে বৈষম্যের শিকার জামিলার অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে ঘটনায় জামিলা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনায় জামিলা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর