শেয়ারFacebookWhatsApp

আইনগত অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: আইনগত অধিকার বলতে যেসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে। যেমন- সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আইনগত অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

জামিলা ও রতন একটি কারখানার পোশাক কর্মী। মালিকপক্ষ রতনের চেয়ে জামিলাকে কম মজুরি প্রদান করে।

Dhaka · 2022

উত্তর

রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগের বিনিময়ে নাগরিকের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করাকেই কর্তব্য বলে।

উত্তর

আইনগত অধিকার বলতে যেসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে। যেমন- সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনায় জামিলা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত বলে আমি মনে করি। যেসব অধিকার ব্যক্তি কে অভাব ও দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকে সাধারণত অর্থনৈতিক অধিকার বলা হয়। এর পাঁচটি রূপ রয়েছে। যথা- ১. কর্মের অধিকার, যা যোগ্যতা অনুযায়ী কাজ প্রাপ্তিকে নির্দেশ করে। ২. ন্যায্য মজুরি লাভের অধিকার ৩. বিশ্রাম লাভের অধিকার, ৪. সংঘ গঠন বা সংঘটিত হওয়ার অধিকার ও ৫. বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার। তন্মধ্যে, ন্যায্য মজুরি লাভের অধিকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকারের রূপ। এটি একটি স্বীকৃত অধিকার যা জাতি-বর্ণ-প্রথা-ধর্ম-লিঙ্গ প্রভৃতির উর্ধে কেবল কাজের জন্য যথাযথভাবে প্রত্যেকের জন্য নির্দেশিত। উদ্দীপকের জামিলা একজন পোশাককর্মী। মালিকপক্ষ রতনের চেয়ে জামিলাকে কম মজুরি প্রদান করে। যদিও রতন ও জামিলা কর্মপক্ষ অভিন্ন এবং কর্মঘন্টা সমান,তথাপি জামিলা কে কম মজুরি প্রদান করা হচ্ছে। এর ফলের লিঙ্গ ভেদে বৈষম্য করা হয়েছে যেখানে বৈষম্যের শিকার জামিলার অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে ঘটনায় জামিলা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

উত্তর

জামিলার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিক ক্ষেত্রে সুবিচার পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। যদি এর ব্যাঘাত ঘটে তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। উদ্দীপকের,জামিলার প্রতি মালিক পক্ষের আচরণ বৈষম্যমূলক এবং এতে জামিলার অর্থনৈতিক অধিকার খর্ব হয়েছে। যেহেতু অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণ নাগরিকের আত্মবিকাশে সাহায্য করে থাকে, তাই উপযুক্ত ঘটনার প্রেক্ষিতে জামিলার ক্ষেত্রে আত্মবিকাশ বাধাগ্রস্থ হবে। ফলে জামিলা তার সমাজ ও রাষ্ট্রীয় জীবনের পূর্ণ সুবিধা প্রাপ্তি ও কর্তব্য পালনের ব্যর্থ হবে। আবার অধিকার ভোগ ও কর্তব্য পালনের মাধ্যমে ব্যক্তিত্ব, নৈতিক গুণাবলীর বিকাশ ও নাগরিক জীবনের সার্থকতা নির্ভর করে। জামিলার ক্ষতিগ্রস্ত অবস্থা তাই এসব সার্থকতা ও বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যার প্রভাব ব্যক্তি পর্যায় সীমাবদ্ধ না থেকেও সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রভাব ফেলবে। একইভাবে, মালিকপক্ষে বৈষম্যমূলক আচরণে জামিলা তথা নারীরা কর্মে অনাগ্রহী হয়ে পড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক ভারসাম্যহীনতার সৃষ্টি করবে। ফলে সমাজ ও রাষ্ট্র অস্থিতিশীলতা হয়ে পিছিয়ে পড়া সম্ভাবনা তৈরি হবে। আবার যেহেতু জামিলার এ অধিকারের আইনগত ভিত্তি রয়েছে,তাই এ আচরণ হচ্ছে আইনের পরিপন্থী। আর তাই এ আচরণ সমাজে ও রাষ্ট্রে আইনের শাসনে ব্যাঘাত ঘটবে। এসবের প্রভাবে সমাজ ও রাষ্ট্রে সাম্য বিধানে ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার হতে থাকবে। তাই বলা যায়, জামিলার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে।
HSCCivics 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।