শেয়ারFacebookWhatsApp

'একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়।'- অধ্যাপক কাওসার আহমেদের এ অনুভূতির মূল্যায়ন কর।

উত্তর: অধ্যাপক কাউসার আহমেদের অনুভূতি 'একজন' নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়-কথাটি অত্যন্ত যথার্থ এবং একটি দায়িত্বশীল নাগরিকের পরিচায়ক। অধিকার ও কর্তব্য একটি মুদ্রার দুই পিঠ। একটি ছাড়া অন্যটি অচল। অধিকার ভোগ করার পাশাপাশি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য। অধিকারগুলো যেমন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তেমনি কর্তব্যগুলোও নাগরিকের দায়িত্বের অংশ। একজন নাগরিক যখন শুধু অধিকার ভোগ করতে চায়, কিন্তু কর্তব্য পালনে উদাসীন থাকে, তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। অধিকার ভোগ করতে হলে অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হয়। অধ্যাপক কাওসার আহমেদ একজন সচেতন নাগরিক হিসেবে যেমন তার অধিকার সম্পর্কে অবগত তেমনি তার কর্তব্য সম্পর্কেও তিনি সচেতন। তিনি জানেন অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য। রাষ্ট্র যখন কাওসার আহমেদের জীবন, সম্পত্তি, ধর্ম, চলাফেরা, চিন্তার স্বাধীনতা প্রভৃতির নিশ্চয়তা দেয়, তখন তিনি সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে কিংবা রিশোধেতি মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়ে রাষ্ট্রকে সহায়তা করেন। এখন যদি কাওসার আহমেদ কর ফাঁকি দেন, তাহলে রাষ্ট্রও কাওসার আহমেদকে তার জীবন ও সম্পত্তিসহ অন্যান্য অধিকার দিতে ব্যর্থ হবে। একইভাবে কাওসার আহমেদ যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট না হোন, তাহলে দীর্ঘমেয়াদে তা সুশাসন ও জনস্বার্থ ব্যাহত করতে পারে। অধ্যাপক কাওসার আহমেদের এই অনুভূতি সকল নাগরিকের মধ্যে থাকা উচিত। যখন প্রত্যেক নাগরিক তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং পাশাপাশি তার দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করবে, তখনই একটি আদর্শ সমাজ গঠিত হবে। অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য না থাকলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। সুতরাং বলা যায় যে, অধ্যাপক কাওসার আহমেদের উপলব্ধি অত্যন্ত যথার্থ ও তার একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরিচায়ক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন কর…

উদ্দীপক

অধ্যাপক কাওসার আহমেদ পিএইচডি ডিগ্রি লাভের জন্য স্টুডেন্ট ভিসায় জাপানে গেছেন। তিনি সেখানে নিজ দেশের ন্যায় সব ধরনের সুযোগ-সুবিধা পান না।কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে দেশে এসেছেন। তার গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। তিনি এখানে ভোট দিতে পারবেন। তিনি তার অধিকার ও কর্তব্য সম্পর্কে খুবই সচেতন। অধ্যাপক কাওসার আহমেদ জানেন যে, একজন নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

উত্তর

রাজনীতি পরিচালনায় এবং শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, বসবাস করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

উত্তর

একজন নাগরিক হিসেবে অধ্যাপক কাওসার আহমেদের রাষ্ট্রের প্রতি বেশ কিছু কর্তব্য আছে।কর্তব্য হচ্ছে নাগরিকের করণীয় কাজ। অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে কিছু কর্তব্য পালন করতে হয়। প্রথমত, কাওসার আহমেদকে অবশ্যই দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাষ্ট্রের সকল বিধিনিষেধ মেনে চলা এবং আইন লঙ্ঘন করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। দ্বিতীয়ত, একজন সচেতন নাগরিক হিসেবে তাকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। কর হলো রাষ্ট্রের উন্নয়নের মূলভিত্তি এবং এর মাধ্যমে সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কাজ করতে পারে। তৃতীয়ত, তাকে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে এবং সৎ, ও যোগ্যপ্রার্থী নির্বাচনে সহায়তা করতে হবে। নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করা গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। চতুর্থত, অধ্যাপক কাওসার আহমেদকে সমাজের সকল স্তরের মানুষের প্রতি সহনশীল হতে হবে এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়া সন্তানদের শিক্ষিত ও সংস্কৃতবান করে তোলা, স্থানীয় ও জাতীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকান্ডে অংশগ্রহণ করা, রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশরক্ষার কাজে অংশ নেওয়া, দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন খাতে অবদান রাখা, দেশের পরিবেশ রক্ষা করা, প্রভৃতি অধ্যাপক কাউসার আহমেদের কর্তব্য হওয়া উচিত। একজন নাগরিক হিসেবে এই দায়িত্বগুলো পালন করার মাধ্যমেই অধ্যাপক কাওসার একটি উন্নত ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।

উত্তর

অধ্যাপক কাউসার আহমেদের অনুভূতি 'একজন' নাগরিককে অধিকার ভোগের পাশাপাশি কিছু কর্তব্য ও দায়িত্ব পালন করতে হয়-কথাটি অত্যন্ত যথার্থ এবং একটি দায়িত্বশীল নাগরিকের পরিচায়ক। অধিকার ও কর্তব্য একটি মুদ্রার দুই পিঠ। একটি ছাড়া অন্যটি অচল। অধিকার ভোগ করার পাশাপাশি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করা প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য। অধিকারগুলো যেমন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, তেমনি কর্তব্যগুলোও নাগরিকের দায়িত্বের অংশ। একজন নাগরিক যখন শুধু অধিকার ভোগ করতে চায়, কিন্তু কর্তব্য পালনে উদাসীন থাকে, তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। অধিকার ভোগ করতে হলে অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হয়। অধ্যাপক কাওসার আহমেদ একজন সচেতন নাগরিক হিসেবে যেমন তার অধিকার সম্পর্কে অবগত তেমনি তার কর্তব্য সম্পর্কেও তিনি সচেতন। তিনি জানেন অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য। রাষ্ট্র যখন কাওসার আহমেদের জীবন, সম্পত্তি, ধর্ম, চলাফেরা, চিন্তার স্বাধীনতা প্রভৃতির নিশ্চয়তা দেয়, তখন তিনি সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে কিংবা রিশোধেতি মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়ে রাষ্ট্রকে সহায়তা করেন। এখন যদি কাওসার আহমেদ কর ফাঁকি দেন, তাহলে রাষ্ট্রও কাওসার আহমেদকে তার জীবন ও সম্পত্তিসহ অন্যান্য অধিকার দিতে ব্যর্থ হবে। একইভাবে কাওসার আহমেদ যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট না হোন, তাহলে দীর্ঘমেয়াদে তা সুশাসন ও জনস্বার্থ ব্যাহত করতে পারে। অধ্যাপক কাওসার আহমেদের এই অনুভূতি সকল নাগরিকের মধ্যে থাকা উচিত। যখন প্রত্যেক নাগরিক তার অধিকার সম্পর্কে সচেতন হবে এবং পাশাপাশি তার দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করবে, তখনই একটি আদর্শ সমাজ গঠিত হবে। অধিকার ও কর্তব্যের মধ্যে ভারসাম্য না থাকলে সমাজে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। সুতরাং বলা যায় যে, অধ্যাপক কাওসার আহমেদের উপলব্ধি অত্যন্ত যথার্থ ও তার একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার পরিচায়ক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।