উদ্দীপকে জনাব ফারুক কোন ধরনের কর্তব্যের অবহেলা করেছেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফারুক রাজনৈতিক ও সামাজিক কর্তব্য পালনে অবহেলা করেছেন।প্রথম তিনি ভোটদানে অংশগ্রহণ করেন না। ভোটদান নাগরিকের বিশেষ রাজনৈতিক কর্তব্য। সততা ও সুবিবেচনার সাথে ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। কারণ ভোটাধিকার প্রয়োগের ওপর একটি রাষ্ট্রের শাসনব্যবস্থার সচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা তথা সুশাসন নির্ভরশীল। তাই ভোটদানে অংশগ্রহণ না করে তিনি সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে অসহযোগিতা করেছেন বলে ধারণা করা যায়।আইন ভঙ্গ করে তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় তিনি সামাজিক কর্তব্যে কেবল অবহেলাই করেন নাই বরং সামাজিক কর্তব্য তথা আইনগত কর্তব্য অমান্য করেছেন। নাগরিক হিসেবে প্রত্যেকের কর্তব্য হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর বিপদে-আপদে সাহায্য করা, সুখে-দুঃখে পাশে থাকা, সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা। পরস্পরের সাথে সৌজন্যমূলক আচরণ করা, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, জনাব ফারুক রাজনৈতিক ও সামাজিক কর্তব্য পালনে অবহেলা করেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ফারুক কোন ধরনের কর্তব্যের অবহেলা করেছেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর