শেয়ারFacebookWhatsApp

কর্তব্য কী?

উত্তর: রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগের বিনিময়ে নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাকে কর্তব্য বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কর্তব্য কী?

উদ্দীপক

সম্প্রতি সিরিয়া হতে বিতাড়িত একটি পরিবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তাদের নৌকাডুবি ঘটে। তাদের শিশুসন্তানকে মৃত অবস্থায় সাগরের তীরে পাওয়া যায়।

Mymensingh · 2022

উত্তর

রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগের বিনিময়ে নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাকে কর্তব্য বলে।

উত্তর

তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কে বোঝায়। অতঃপর অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। মানবাধিকারের সার্বজনীন নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তিপত্রে একটি আইনগত অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করে।

উত্তর

উদ্দীপকে যে বিষয়টির লঙ্ঘিত হয়েছে তা হলো মানবাধিকার। মানবাধিকার শব্দটি বিশ্লেষণ করলে দাঁড়ায় মানুষের অধিকার। মানুষের অস্তিত্ব রক্ষা, সহজতর ক্ষমতার সৃজনশীল বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য একান্তভাবে প্রয়োজনীয় কতিপয় অধিকার যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেগুলোই হলো মানবাধিকার। এগুলো এমন অধিকার যা ব্যতীত মানুষ সত্যিকারের মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে পারে না। মানুষ জন্মগতভাবেই স্বাধীন। স্বাধীন সত্তা হিসেবে জাতি -ধর্ম -বর্ণ, নারী -পুরুষ, ধনী -গরিব নির্বিশেষে প্রত্যেক মানুষের রয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার। মানুষের মূল ও মর্যাদা সাথে সংশ্লিষ্ট এ অধিকারগুলো মানুষরূপে জন্মগ্রহণ করার কারণে তার জন্মগত অধিকার। মানবাধিকার কোন দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয়। এ অধিকার সব দেশের সবকালের। জাতিসংঘের মানবাধিকার আইন অনুসারে প্রত্যেকেরই জীবনধারণ স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে। কারো গৃহে বেআইনি হামলা ও কারো গোপনীয় যোগাযোগ ক্ষেত্রে হস্তক্ষেপ করা যাবে না। উদ্দীপকে উল্লিখিত সিরিয়া হতে বিতারিত পরিবারের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল। কেননা উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট প্রতিমান হয়, যে কাউকে স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা, দেশত্যাগে বাধ্য করা এবং নিজ দেশে প্রত্যাবর্তন করতে না দেয়া মানবাধিকারের চরম লঙ্ঘন।

উত্তর

উদ্দীপকে যে বিষয়টির কথা বলা হয়েছে তা হলো মানবাধিকারের লঙ্ঘন। মানবাধিকার নিশ্চিত করতে যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলোর নিচে তুলে ধরা হলো -মানবাধিকার সমূহ নিশ্চিতকরণের পূর্ব শর্ত হচ্ছে সুশাসন। মানবাধিকার একটি বিশ্বজনীন বিষয়। জাতিসংঘ বর্তমানে মানবাধিকারের প্রশ্নকে অর্থনৈতিক ও মানব উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করেছে। মানবাধিকার গুলো রাষ্ট্রের ইচ্ছাধীন বিষয়। তাই রাষ্ট্রের অর্থাৎ সরকারের সদিচ্ছা ছাড়া মানবাধিকার বাস্তব রূপ লাভ করতে পারে না। এজন্য কেবলমাত্র সুশাসন প্রতিষ্ঠায় আগ্রহী রাষ্ট্রেই মানবাধিকার বাস্তবায়ন সম্ভব। মানবাধিকার নিশ্চিতকরণে সরকারের আন্তরিকতা ছাড়া উপযুক্ত আইনি কাঠামো প্রয়োজন হয়। সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এমন রাষ্ট্রগুলোর সাধারণত জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের পাশাপাশি মানবাধিকার বিষয়ক অন্যান্য কনভেনশন ও আন্তর্জাতিক আইন মান্য করে থাকে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যেসব পদক্ষেপ গুলো নেওয়া অতীত জরুরি সেগুলোর মধ্যে রয়েছে -১. জাতীয় আইনগত কাঠামো উন্নয়ন। ২. সরকারের স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য তথ্য অধিকার আইনের প্রয়োগ। ৩. সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের জবাবদিহিতা জোরদারকরণ ইত্যাদি। ৪. জনগণের সক্রিয় অংশগ্রহণ। এ বিষয়গুলো সুশাসনেরই অংশ। এছাড়া বাক ও গণমাধ্যমের স্বাধীনতা, সাম্য প্রতিষ্ঠা ইত্যাদি ও সুশাসনের বৈশিষ্ট্য। উপরিউক্ত আলোচনা থেকে প্রতিয়মান হয়, মানবাধিকার নিশ্চিতকল্পে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা অতীব জরুরী। কারণ মানবাধিকার ও সুশাসন একই সূত্রে গাথা।
HSCCivics 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।