শেয়ারFacebookWhatsApp

অধ্যাদেশ বলতে কী বোঝায়?

উত্তর: অধ্যাদেশ বা Ordinance হলো জরুরি আইন। জাতীয় সংসদে যখন অধিবেশন থাকবে না, তখন যদি জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে রাষ্ট্রপতি তার বিবেচনামতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে জরুরি আইন প্রণয়ন বা জারি করতে পারেন, সেগুলোকেই অধ্যাদেশ বলা হয়। এসব অধ্যাদেশ আইনের মতোই কার্যকর হয়। তবে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ উপস্থাপিত হবে এবং ইতোপূর্বে বাতিল হয়ে না থাকলে উপস্থাপনের ৩০ দিন পর তা বাতিল হয়ে যাবে। আবার এসব অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে তা আইনে পরিণত হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

অধ্যাদেশ বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনাব 'HH^{\prime} একজন সচেতন নাগরিক। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা করেন। অন্যদিকে জনাব 'TT^{\prime} সর্বদা রাষ্ট্রীয় আইন মেনে চলেন, নির্বাচনে ভোট প্রদান এবং নিয়মিত কর প্রদান করেন।

Chittagong · 2019

উত্তর

মানুষ হিসেবে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার।

উত্তর

অধ্যাদেশ বা Ordinance হলো জরুরি আইন। জাতীয় সংসদে যখন অধিবেশন থাকবে না, তখন যদি জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে রাষ্ট্রপতি তার বিবেচনামতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে জরুরি আইন প্রণয়ন বা জারি করতে পারেন, সেগুলোকেই অধ্যাদেশ বলা হয়। এসব অধ্যাদেশ আইনের মতোই কার্যকর হয়। তবে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ উপস্থাপিত হবে এবং ইতোপূর্বে বাতিল হয়ে না থাকলে উপস্থাপনের ৩০ দিন পর তা বাতিল হয়ে যাবে। আবার এসব অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে তা আইনে পরিণত হবে।

উত্তর

জনাব 'HH^{\prime} আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার ভোগ করছেন। যেসব অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয়, সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সব ব্যক্তিই কতগুলো বিশেষ রাজনৈতিক অধিকার ভোগ করে। রাজনৈতিক অধিকার সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত। ভোট প্রদান করা, নির্বাচিত হওয়ার অধিকার, শাসনকাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া, সরকারের কাজে মতামত প্রকাশ করা ইত্যাদি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, জনাব 'HH^{\prime} জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। এছাড়া তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনাও করেন। যেহেতু নির্বাচিত হওয়ার অধিকার এবং সরকারের কাজে মতামত প্রকাশ করা রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, জনাব 'HH^{\prime} আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকারই ভোগ করছেন।

উত্তর

জনাব 'HH^{\prime} এর কার্যক্রমে অধিকার ও জনাব 'T” এর কার্যক্রমে কর্তব্যের বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে। অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। তাই অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। যেমন- আমার বেঁচে থাকার অধিকার আছে, তেমনি আমার কর্তব্য হলো অন্যের জীবননাশের চেষ্টা না করা। তাই অধিকার ও কর্তব্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য। অপরদিকে রাষ্ট্রের যা অধিকার নাগরিকের তা কর্তব্য। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। পক্ষান্তরে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই এদের পারস্পরিক সম্পর্ক খুবই নিবিড়।
HSCCivics 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।