অধ্যাদেশ বা Ordinance হলো জরুরি আইন।
জাতীয় সংসদে যখন অধিবেশন থাকবে না, তখন যদি জাতীয় স্বার্থ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে রাষ্ট্রপতি তার বিবেচনামতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যে জরুরি আইন প্রণয়ন বা জারি করতে পারেন, সেগুলোকেই অধ্যাদেশ বলা হয়। এসব অধ্যাদেশ আইনের মতোই কার্যকর হয়। তবে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ উপস্থাপিত হবে এবং ইতোপূর্বে বাতিল হয়ে না থাকলে উপস্থাপনের ৩০ দিন পর তা বাতিল হয়ে যাবে। আবার এসব অধ্যাদেশ সংসদে অনুমোদিত হলে তা আইনে পরিণত হবে।