শেয়ারFacebookWhatsApp

প্রথা কাকে বলে?

উত্তর: সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত আচার-ব্যবহার, রীতিনীতি এবং লোকাচারকে প্রথা বলা হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

প্রথা কাকে বলে?

উদ্দীপক

জাহাঙ্গীর সাহেবের পিতা মৃত্যুর সময় সন্তানদের জন্য অনেক সম্পত্তি রেখে যান। জাহাঙ্গীর সাহেব কৌশলে সম্পত্তির কিছু অংশ ভাইবোনের অজ্ঞাতে নিজের নামে করিয়ে নেন। এতে করে ভাইবোনদের সাথে তার বিরোধ তুঙ্গে ওঠে। সম্পত্তির বিরোধ মীমাংসার জন্য এলাকার চেয়ারম্যানের কাছে বিচারের জন্য গেলে তিনি তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। চেয়ারম্যানের পরামর্শে জাহাঙ্গীর সাহেবের বিরুদ্ধে তার ভাইবোন আদালতে মামলা করলে বিচারক অপরাধীকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

Dhaka · 2018

উত্তর

সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত আচার-ব্যবহার, রীতিনীতি এবং লোকাচারকে প্রথা বলা হয়।

উত্তর

অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে তাই হলো প্রশাসনিক দায়বদ্ধতা বা জবাবদিহিতা। প্রশাসনিক দায়বদ্ধতার মধ্যে একটি হলো অভ্যন্তরীণ দায়বদ্ধতা। এটি প্রশাসনের পদসোপানভিত্তিক প্রক্রিয়ায় বাস্তবায়িত হয়। অপরটি হলো জনগণের কাছে দায়বদ্ধতা। জনগণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানসমূহ, সিটিজেন চার্টার, তথ্য কমিশন প্রভৃতির মাধ্যমে এ ধরনের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আদালতের কার্যক্রমের মাধ্যমে নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলা হয়। আইনগত অধিকারের পেছনে থাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব। এটি অমান্যকারীকে শাস্তি প্রদান করা হয়। সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বাক-স্বাধীনতা প্রভৃতি আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার। জনগণের আইনগত অধিকার রক্ষার জন্য বিচার বিভাগ সৃষ্টি করা হয়েছে। এই বিচার বিভাগ নাগরিকদের আইনগত অধিকার নিশ্চিত করে থাকে। কোনো ব্যক্তি অন্য যে কোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে তার আইনগত অধিকার ভোগের ক্ষেত্রে বাধার সম্মুখীন হলে আদালতের দ্বারস্থ হতে পারে। আদালত তার নির্বাহী ক্ষমতা বলে উক্ত ব্যক্তির সমস্যার সমাধান করে থাকে। উদ্দীপকে দেখা যায়, জাহাঙ্গীর সাহেব তার পিতার মৃত্যুর পর ভাইবোনদের ঠকিয়ে পৈত্রিক সম্পত্তির একটা অংশ নিজের নামে লিখে নেন। এ নিয়ে তার সাথে ভাইবোনদের বিরোধ বাধে। এর প্রতিকারের জন্য জাহাঙ্গীর সাহেবের ভাইবোনেরা আদালতের দ্বারস্থ হন। বিচারে আদালত তাদের পক্ষে রায় দেয় এবং জাহাঙ্গীর সাহেবকে দণ্ডিত করে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাতে আদালতের কার্যক্রমের মাধ্যমে নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে।

উত্তর

আদালতের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলবে। নাগরিক অধিকার হলো কতগুলো বিশেষ অধিকারের সমষ্টি। এ অধিকারগুলো ছাড়া নাগরিকের পক্ষে সুষ্ঠুভাবে জীবনযাপন করা সম্ভব হয় না। অধিকার ভোগের মাধ্যমেই নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব। নাগরিক তার আইনগত অধিকার থেকে বঞ্চিত হলে আদালতের মাধ্যমে তা ফেরত পেতে পারে। এক্ষেত্রে আদালত রায়ের মাধ্যমে বঞ্চিত ব্যক্তিকে তার অধিকার ফেরত দেওয়ার জন্য আদেশ প্রদান করে থাকে। এভাবে আদালত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার সংরক্ষণ করে থাকে । এ বিষয়টিই উদ্দীপকের ঘটনায় প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের জাহাঙ্গীর সাহেব পিতার মৃত্যুর পর ভাইবোনদের অজ্ঞাতে পৈতৃক সম্পত্তির কিছু অংশ কৌশলে নিজের নামে লিখে নেন। এর প্রতিকারের জন্য তার ভাইবোনেরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেলে তিনি তাদেরকে বিষয়টি নিয়ে আদালতে যেতে বলেন। চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী তারা আদালতে যান। আদালত তাদের পক্ষে রায় দিলে তারা পিতার সম্পত্তিতে সমান অধিকার ফিরে পান। সম্পত্তি আত্মসাতের অপরাধে আদালত জাহাঙ্গীর সাহেবকে অপরাধী সাব্যস্ত করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে। আদালতের এ রায়ের মাধ্যমে জাহাঙ্গীর সাহেবের ভাইবোনদের সামাজিক অধিকার রক্ষা হয়। সামাজিক অধিকার সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে। জাহাঙ্গীর সাহেব পৈতৃক সম্পত্তিতে তার ভাইবোনদের সমান অধিকার হরণ করেছিলেন। আদালতের রায়ের মাধ্যমে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এভাবে আদালত নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে। উপরের আলোচনা শেষে বলা যায়, আদালতের ভূমিকা সমাজ ও রাষ্ট্রে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
HSCCivics 1st PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।