শেয়ারFacebookWhatsApp

তুমি কেন কর্তব্য পালন করবে?

উত্তর: রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে গতিশীল ও ন্যায়ানুগ করার জন্য নাগরিক হিসেবে আমি কর্তব্য পালন করব। রাষ্ট্রের নাগরিকের কর্তব্য পালনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকদের কর্তব্য পালনের কথা উল্লেখ করা হয়েছে। অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালনের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে উন্নতি লাভ করা যায়। রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তোলা ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা কেবল কর্তব্য পালনের মাধ্যমেই সম্ভব। এসব কারণেই আমি রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য পালন করব।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কেন কর্তব্য পালন করবে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রহিমা বেগম ও জনি একই কারখানায় দৈনিক মজুরিতে কাজ করেন। তারা প্রতিদিন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত কাজ করেন । বিকালে পারিশ্রমিক নিতে গিয়ে দেখলেন যে, জনির তুলনায় তার পারিশ্রমিক কম দেওয়া হয়েছে। তিনি এর তীব্র প্রতিবাদ করেন। দৃশ্যকল্প-২: দরিদ্র মাহিমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু চিকিৎসা চালানোর মত আর্থিক সঙ্গতি তার নেই। তার প্রতিবেশী কিছু ধনাঢ্য ব্যক্তির কাছে তিনি মানবিক সাহায্য চান। কিন্তু তারা কেউ মাহিমার সাহায্যে এগিয়ে আসেনি। অন্যদিকে মাহিমার ভাই হাবিব মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিক হিসেবে কাজ করে। সে দেশে হাবিব তার নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়। বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে তাকে কোনো সহায়তা করা হয়নি।

Barisal · 2019

উত্তর

রাষ্ট্রের বিধানাবলি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিষয়ে নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে।

উত্তর

রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে গতিশীল ও ন্যায়ানুগ করার জন্য নাগরিক হিসেবে আমি কর্তব্য পালন করব। রাষ্ট্রের নাগরিকের কর্তব্য পালনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকদের কর্তব্য পালনের কথা উল্লেখ করা হয়েছে। অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালনের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে উন্নতি লাভ করা যায়। রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তোলা ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা কেবল কর্তব্য পালনের মাধ্যমেই সম্ভব। এসব কারণেই আমি রাষ্ট্রের প্রতি আমার কর্তব্য পালন করব।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত বলে আমি মনে করি। যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে, তাকে অর্থনৈতিক অধিকার বলে। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ করার অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকে বর্ণিত নারী শ্রমিকরা এ অর্থনৈতিক অধিকার থেকেই বঞ্চিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, পোশাক কর্মী রিনা ও তার অন্যান্য সহকর্মীরা দীর্ঘদিন যাবত তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি । অর্থাৎ নারী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি লাভের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ন্যায্য মজুরি লাভের অধিকার অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকদের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ মাহিমা ও হাবিবের ক্ষেত্রে একই রকম অধিকার খর্ব করা হয়েছে বলে আমি মনে করি না। কারণ মাহিমার ক্ষেত্রে নৈতিক অধিকার এবং হাবিবের ক্ষেত্রে রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের জন্ম হয়েছে। এই অধিকার লঙ্ঘনকারীকে কোনো শাস্তি প্রদান করা হয় না। যেমন- ভিক্ষুকের ভিক্ষা লাভ, মানবিক সাহায্য প্রাপ্তি ইত্যাদি। অপরদিকে, নির্বাচনের অধিকার, বিদেশে অবস্থানকালে নিরাপত্তাপ্রাপ্তির অধিকার, স্থায়ীভাবে বসবাসের অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। দৃশ্যকল্প-২ এ দেখা যায়, দরিদ্র মাহিমা অসুস্থ হয়ে পড়লে তার প্রতিবেশী কিছু ধনাঢ্য ব্যক্তির কাছে মানবিক সাহায্য চায়। কিন্তু তারা কেউ মাহিমার সাহায্যে এগিয়ে আসেনি, যা নৈতিক অধিকার লঙ্ঘনের শামিল। অপরদিকে হাবিব মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিক হিসেবে কাজ করে। হাবিব তার নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হলে সে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে। কিন্তু সে কোনো সাহায্য পায়নি, যা রাজনৈতিক অধিকার খর্ব করার অন্তর্ভুক্ত। কেননা রাজনৈতিক অধিকার বলে একজন নাগরিক বিদেশে অবস্থানকালে বিপদে পড়লে নিজ রাষ্ট্রের সাহায্য কামনা করতে পারে। আর নাগরিককে সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। হাবিবকে এ অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, একজন নাগরিকের পরিপূর্ণ বিকাশের জন্য নৈতিক ও রাজনৈতিক উভয় অধিকারই গুরুত্বপূর্ণ। কিন্তু মাহিমার ক্ষেত্রে নৈতিক অধিকার এবং হাবিবের ক্ষেত্রে রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে, যা কাঙ্ক্ষিত নয়।
HSCCivics 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কেন কর্তব্য পালন করবে? | Prosthuti