শেয়ারFacebookWhatsApp

শিক্ষা লাভের অধিকার কোন ধরনের অধিকার?

উত্তর: শিক্ষা লাভের অধিকার হলো আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

শিক্ষা লাভের অধিকার কোন ধরনের অধিকার?

উদ্দীপক

'ক' দেশে সামরিক শাসন জারির ফলে নাগরিকগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না এবং ভোটাধিকার থেকে বঞ্চিত। 'খ' দেশের অবস্থা ভিন্ন, সে দেশের জনগণ সমমর্যাদা, সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পাচ্ছে।

Dinajpur · 2019

উত্তর

শিক্ষা লাভের অধিকার হলো আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক অধিকার।

উত্তর

নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকার প্রয়োজন । মৌলিক অধিকার হলো রাষ্ট্র কর্তৃক প্রদত্ত নাগরিকের সেসব সুযোগ-সুবিধা, যা নাগরিকের বেঁচে থাকা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন। মৌলিক অধিকার রাষ্ট্রের সংবিধান কর্তৃক স্বীকৃত ও বলবৎযোগ্য। এ অধিকার মানুষের মৌলিক চাহিদা বা প্রয়োজনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। আর মৌলিক চাহিদা পূরণ ব্যতীত নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয় । তাই নাগরিকের জন্য মৌলিক অধিকার অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে 'ক' দেশের জনগণ আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। যেসব অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয়, সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সব ব্যক্তিই কতগুলো বিশেষ রাজনৈতিক অধিকার ভোগ করে। রাজনৈতিক অধিকার সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত। ভোট প্রদান করা, নির্বাচিত হওয়ার অধিকার, শাসনকাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া, সরকারের কাজে মতামত প্রকাশ করা ইত্যাদি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকের তথ্যানুযায়ী, 'ক' দেশে সামরিক শাসন জারির ফলে নাগরিকগণ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে না এবং ভোটাধিকার থেকেও বঞ্চিত যেহেতু সরকারের কাজে মতামত প্রকাশ করা এবং ভোট প্রদান করা রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, এ দুটি অধিকার না থাকায় 'ক' দেশের জনগণ আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার থেকেই বঞ্চিত।

উত্তর

'খ' দেশের জনগণ সমমর্যাদা, সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পাচ্ছে। তাই 'সুশাসন প্রতিষ্ঠায় 'খ' দেশের অবস্থা সহায়ক'—উক্তিটি যথার্থ। 'খ' রাষ্ট্রের বৈশিষ্ট্যাবলি বিচারে বলা যায়, এ রাষ্ট্রে গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং মানবাধিকার স্বীকৃত। কেননা মানবাধিকার স্বীকৃত গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণ সমমর্যাদা, সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পায়। আর এরূপ রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের ক্ষমতায়ন ঘটে। এতে জনকল্যাণের বিষয়টি গুরুত্ব পায় যা সুশাসনের প্রধান লক্ষ্য। তাই সুশাসনের জন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রয়োজন। মানবাধিকার হলো সমাজ জীবনের সেসব শর্ত যা ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না। এছাড়া মানবাধিকার মানুষের মর্যাদা ও পরিচিতিকে স্বীকৃতি দেয়। মানবাধিকারের সর্বজনীন ঘোষণার প্রথম অনুচ্ছেদে মানবীয় অধিকার, মর্যাদার সমতা ও স্বাধীনতার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় সামাজিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। এতে দারিদ্র্য নিরসন ও অভাব মোকাবিলা, বাসস্থান লাভ, স্বাস্থ্য সুবিধা, শিল্প ও বিনোদনের সুযোগ এবং দুর্যোগকালীন সময়ে অর্থনৈতিক নিশ্চয়তার নিরাপত্তা লাভের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। মানবাধিকারের এ বিষয়গুলো সুশাসনেরও লক্ষ্য। তাই যে রাষ্ট্রে মানবাধিকার স্বীকৃত, সেখানে সুশাসন প্রতিষ্ঠাও সহজ। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং মানবাধিকারের স্বীকৃতি সুশাসনের অন্যতম ভিত্তি। তাই গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং মানবাধিকার স্বীকৃত 'খ' দেশের অবস্থা নিঃসন্দেহে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।
HSCCivics 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।