শেয়ারFacebookWhatsApp

তথ্য অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: তথ্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। কোনো নাগরিকের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিধানাবলি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে। আইনানুগ কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদেশ্য, কার্যাবলি, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদিকে তথ্য বলা হয়। তথ্য জানার এবং জানানোর অধিকার প্রত্যেক নাগরিকেরই রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য ২০০৯ সালের ৬ এপ্রিল 'তথ্য অধিকার আইন, ২০০৯' পাস করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তথ্য অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

শিবলী দীর্ঘদিন 'ক' রাষ্ট্রে কর্মরত। ছুটিতে দেশে আসার সময় সে তার মালিককে নিয়ে দেশে বেড়াতে আসে। ইতোমধ্যে দেশে জাতীয় নির্বাচনের দিন ধার্য হয়। শিবলী ও তার স্ত্রী যোগ্য প্রার্থীকে ভোট দেয়। এছাড়া শিবলী কর অফিসে গিয়ে করও প্রদান করে। নির্বাচনে লাইনে দাড়িয়ে নারী-পুরুষ সমানভাবে ভোট দিতে দেখে তার মালিক খুব আশ্চর্য হয়। তাদের দেশে নারীদের ভোটাধিকার সীমিত। কর্মক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে।

Chittagong · 2017

উত্তর

অধিকার হচ্ছে ব্যক্তির জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ-সুবিধা।

উত্তর

তথ্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। কোনো নাগরিকের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত বিধানাবলি সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে। আইনানুগ কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন, উদেশ্য, কার্যাবলি, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদিকে তথ্য বলা হয়। তথ্য জানার এবং জানানোর অধিকার প্রত্যেক নাগরিকেরই রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য ২০০৯ সালের ৬ এপ্রিল 'তথ্য অধিকার আইন, ২০০৯' পাস করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শিবলীর মালিকের দেশের নারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত।যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকে অর্থনৈতিক অধিকার বলে। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভ, অবকাশ লাভ, শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার, সম্পত্তি ও সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। আবার, যে সকল অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয় তাকে রাজনৈতিক অধিকার বলা হয়। ভোটদান, নির্বাচন করা ও নির্বাচিত হওয়া, সরকারি চাকরি লাভ, সরকারের গঠনমূলক সমালোচনা করা প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যাচ্ছে, শিবলী 'ক' রাষ্ট্রে কাজ করে। ছুটিতে সে তার মালিককে নিয়ে নিজ দেশে বেড়াতে আসে। ঐ সময় দেশের জাতীয় নির্বাচনে মহিলা-পুরুষ লাইনে দাড়িয়ে ভোট দেয়। শিবলী ও তার স্ত্রীও ভোট দেয়। শিবলীর দেশের এ অবস্থা দেখে শিবলীর মালিক আশ্চর্য হয়। সে দেখল শিবলীর দেশের নারীরা যে অধিকার ভোগ করছে তার দেশের নারীদের সে অধিকার ভোগ খুবই সীমিত। এমনকি কর্মক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। শিবলীর মালিকের যে আক্ষেপ তার দ্বারা এটাই বোঝা যায় যে, তার দেশের নারীরা রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শিবলী ও তার মালিকের দেশের মধ্যে শিবলীর দেশ গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট রয়েছে।যে শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে। এটি বর্তমান বিশ্বের সবচাইতে কাঙ্ক্ষিত ও জনপ্রিয় শাসনব্যবস্থা। মানবাধিকার, সার্বভৌমত্ব, শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি প্রত্যয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। উদ্দীপকে শিবলীর দেশেও গণতন্ত্রের বেশকিছু বিষয় বিদ্যমান। যার দ্বারা বোঝা যায় তার দেশের সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট রয়েছে। উল্লিখিত বিষয়গুলোর সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আরও যেসব বিষয় লক্ষ করা যায় তা হলো- ১.রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশ্রগহণ করে। এর ফলে সর্বোত্তম শাসন নিশ্চিত হয়।২. দায়িত্বশীল শাসন ব্যবস্থা: গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসকগণের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। গণতন্ত্রে সরকার জনগণের নিকট তাদের কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকে।৩. আইনের শাসন প্রতিষ্ঠা: আইনের দৃষ্টিতে সকল ব্যক্তি সমান। আর গণতন্ত্রই সকলকে আইনের নিকট সমানভাবে আশ্রয় লাভের সুযোগ নিশ্চিত করে। ৪. মৌলিক অধিকার নিশ্চিতকরণ: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের মৌলিক অধিকারসমূহ সংবিধানে লিপিবদ্ধকরণ এবং এর প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করা হয়।৫. জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা: গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ইচ্ছানুযায়ী সরকার গঠন ও পরিচালিত হয়। জনমতকে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না।
HSCCivics 1st PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।