উদ্দীপকে উল্লিখিত ছিলমহলবাসীরা বর্তমানে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে বাধ্য- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে বাধ্য- প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থই বলে বিবেচিত হয়।অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। উভয়ের উৎসই সমাজ। উভয়ের রক্ষকও সমাজ। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকে। একমাত্র কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার উপভোগ করা যায়। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকের যা অধিকার, রাষ্ট্রের তা কর্তব্য। অপরদিকে রাষ্ট্রের যা অধিকার, নাগরিকের তা কর্তব্য। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। পক্ষান্তরে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। উদ্দীপকে উল্লিখিত ছিটমহলবাসীরা রাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছে। তারা নিজ নিজ রাষ্ট্রের নাগরিক অধিকার ভোগ করবে। তাদেরকেও রাষ্ট্রের প্রতি যথাযথ কর্তব্য পালন করতে হবে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলে আমি মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছিলমহলবাসীরা বর্তমানে অধিকার ভোগের পাশাপাশি কর্তব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর