উদ্দীপকের জনাব জহির ও আশিকের কার্যক্রম পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব জহির ও আশিকের কার্যক্রমের মাধ্যমে মূলত অধিকার ও কর্তব্যের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ফুটে উঠেছে।অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং তারা একে অপরের পরিপূরক। জনাব জহির নির্বাচনে প্রার্থী হয়ে তার 'রাজনৈতিক অধিকার' ভোগ করছেন। অন্যদিকে, জনাব আশিক রাষ্ট্রীয় আইন মেনে চলা, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া এবং কর প্রদান করার মাধ্যমে তার 'আইনগত কর্তব্য' পালন করছেন।অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। একজনের অধিকার অন্যজনের কর্তব্যের ওপর নির্ভরশীল। অধিকার ভোগ এবং কর্তব্যের সঠিক প্রতিফলনই একজন ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। জনাব আশিক যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এবং কর দিয়ে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব পালন করছেন, যা জহিরের মতো প্রার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে। অধিকার ও কর্তব্য উভয়ই সমাজবোধ থেকে উদ্ভূত এবং উভয়ের লক্ষ্যই হলো সামাজিক কল্যাণ নিশ্চিত করা।পরিশেষে বলা যায়, জনাব জহির যদি শুধু অধিকার ভোগ করেন এবং আশিক যদি তার কর্তব্য পালন না করেন, তবে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়বে। কার্ল মার্কসের মতে, 'কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই এবং অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই'। তাই তাদের কার্যক্রম একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য অবিচ্ছেদ্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব জহির ও আশিকের কার্যক্রম পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর