শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ছিটমহলবাসীরা এতদিন কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল?

উত্তর: উদ্দীপকে বর্ণিত ছিটমহলবাসী এতদিন যেমন- সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। ছিটমহলবাসী জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, চুক্তি করার অধিকার, মতামত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার সভাসমিতির অধিকার ইত্যাদি সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল।ছিটমহলবাসীর রাজনৈতিক যেমন স্থায়িভাবে বসবাসের অধিকার, নির্বাচনের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, আবেদন করার অধিকার, সরকারি কার্যকলাপের সমালোচনা করার অধিকার থেকে বঞ্চিত ছিল।ছিটমহলবাসী যেসব অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল তা হলো কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, সংঘ গঠনের অধিকার।শেষ কথা হলো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসী এখন যেসব অধিকার ভোগ করছে এতদিন তার সেসব অধিকার থেকে বঞ্চিত ছিল।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ছিটমহলবাসীরা এতদিন কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল?

উদ্দীপক

১৯৭৪ সালে ভূখণ্ড সমস্যা নিয়ে ছিটমহলবাসীর নাগরিক অধিকার ও স্বাধীনতা প্রদানের জন্য 'ক' ও 'খ' দেশের মধ্যে চুক্তি হয়। কিন্তু দীর্ঘদিন নানা জটিলতার কারণে উক্ত চুক্তি বাস্তবায়িত হয়নি। সম্প্রতি দু'দেশের সরকারপ্রধানের সম্মতিক্রমে চুক্তি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী স্বাধীন মতামতের ভিত্তিতে ছিটমহলবাসীরা স্থায়ী বসবাসের জন্য স্বাধীন ভূখণ্ড বেছে নেয়। বর্তমানে তারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা উপভোগের সুযোগ পাচ্ছে।

নটরডেম কলেজ · 2025

উত্তর

নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality.

উত্তর

মূল্যবোধ হলো সামাজিক স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধের ধারণা হলো এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত। মূল্যবোধের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের স্বরূপ ফুটে ওঠে। পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ দৃঢ় হয়। স্থান এবং সময়ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ছিটমহলবাসী এতদিন যেমন- সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। ছিটমহলবাসী জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, চুক্তি করার অধিকার, মতামত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার সভাসমিতির অধিকার ইত্যাদি সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল।ছিটমহলবাসীর রাজনৈতিক যেমন স্থায়িভাবে বসবাসের অধিকার, নির্বাচনের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, আবেদন করার অধিকার, সরকারি কার্যকলাপের সমালোচনা করার অধিকার থেকে বঞ্চিত ছিল।ছিটমহলবাসী যেসব অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল তা হলো কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, সংঘ গঠনের অধিকার।শেষ কথা হলো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসী এখন যেসব অধিকার ভোগ করছে এতদিন তার সেসব অধিকার থেকে বঞ্চিত ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে বাধ্য- প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থই বলে বিবেচিত হয়।অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। উভয়ের উৎসই সমাজ। উভয়ের রক্ষকও সমাজ। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকে। একমাত্র কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার উপভোগ করা যায়। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকের যা অধিকার, রাষ্ট্রের তা কর্তব্য। অপরদিকে রাষ্ট্রের যা অধিকার, নাগরিকের তা কর্তব্য। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। পক্ষান্তরে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। উদ্দীপকে উল্লিখিত ছিটমহলবাসীরা রাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছে। তারা নিজ নিজ রাষ্ট্রের নাগরিক অধিকার ভোগ করবে। তাদেরকেও রাষ্ট্রের প্রতি যথাযথ কর্তব্য পালন করতে হবে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।