শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কৃষকরা কী ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে কৃষকেরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের কৃষকেরা কৃতিত্বের সাথে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করলেও তারা বাজারে উৎপাদিত পণ্যের ন্যায্য মজুরি পায় না। অথচ মধ্যস্বত্বভোগকারীরা কোনো ঝুঁকি ছাড়াই লাভবান হয়। এভাবে কৃষকেরা তাদের ন্যায্য অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে যা অর্থনৈতিক অধিকারের খর্বতাকে নির্দেশ করে। এ অধিকার কৃষককে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক নিরাপত্তা বিধান করতে পারত। পৌরনীতি ও সুশাসনের আলোকে যে অধিকার ব্যক্তির অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে তাকে অর্থনৈতিক অধিকার বলা হয়। বাংলাদেশের কৃষকদের ন্যায্যমূল্য অপ্রাপ্তি তাদের অর্থনৈতিক নিরাপত্তা বিধানের অন্তরায়। তাছাড়া কৃষি তাদের পেশা হওয়ায় এ প্রাপ্ত দ্রব্যমূল্যেই তাদের কর্মের মজুরির ন্যায়। তাই বলা যায়,' উদ্দীপকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে পণ্যের সঠিক দাম না পাওয়া কৃষকদের অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়াকে নির্দেশ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কৃষকরা কী ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকের। কিন্তু এই কৃষকরা বাজারে পণ্যের ন্যায্য দাম পায় না। অথচ মধ্য-স্বত্বভোগকারীরা কোনো ঝুঁকি ছাড়াই লাভবান হয়। প্রকৃতপক্ষে কৃষকরা লাভবান না হলে কৃষির অব্যাহত উন্নয়ন ধরে রাখা সম্ভব না।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়।

উত্তর

মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

উত্তর

উদ্দীপকে কৃষকেরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের কৃষকেরা কৃতিত্বের সাথে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করলেও তারা বাজারে উৎপাদিত পণ্যের ন্যায্য মজুরি পায় না। অথচ মধ্যস্বত্বভোগকারীরা কোনো ঝুঁকি ছাড়াই লাভবান হয়। এভাবে কৃষকেরা তাদের ন্যায্য অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে যা অর্থনৈতিক অধিকারের খর্বতাকে নির্দেশ করে। এ অধিকার কৃষককে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক নিরাপত্তা বিধান করতে পারত। পৌরনীতি ও সুশাসনের আলোকে যে অধিকার ব্যক্তির অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে তাকে অর্থনৈতিক অধিকার বলা হয়। বাংলাদেশের কৃষকদের ন্যায্যমূল্য অপ্রাপ্তি তাদের অর্থনৈতিক নিরাপত্তা বিধানের অন্তরায়। তাছাড়া কৃষি তাদের পেশা হওয়ায় এ প্রাপ্ত দ্রব্যমূল্যেই তাদের কর্মের মজুরির ন্যায়। তাই বলা যায়,' উদ্দীপকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে পণ্যের সঠিক দাম না পাওয়া কৃষকদের অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়াকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে কৃষকদের পণ্যের সঠিক মূল্য অপ্রাপ্তির মাধ্যমে তাদের অর্থনৈতিক অধিকার বঞ্চনার কথা আলোচিত হয়েছে। কৃষকদের অর্থনৈতিক অধিকার একটি স্বীকৃত ও আইনগত অধিকার। যেহেতু কৃষকদের বিকাশ ও সুসভ্য সমাজজীবনের জন্য অন্য সবার মতই তাদের অধিকার অত্যাবশ্যক। তাই তাদের অধিকার রক্ষায় 'অধিকারের রক্ষাকবচ' এর দ্বারস্থ হতে হবে। আইন হচ্ছে 'অধিকারের প্রধান রক্ষাকবচ। কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগ এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা যেতে পারে। সরকার কৃষকদের পণ্যের ক্রেতা হয়ে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির ব্যবস্থাও করা যেতে পারে। মধ্যস্বত্বভোগীশ্রেণি কৃষকদের ন্যায্য মূল্য অপ্রাপ্তির একটি অন্যতম কারণ। এ মধ্যস্বত্বশ্রেণির দৌরাত্ম্য হ্রাস ও নিয়ন্ত্রণ করা যেতে পারে। সরকার কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা বিধানে কৃষকদের ভর্তুকি প্রদান করতে পারে। আবার কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষক ও স্থানীয় বাজারে প্রতিনিধিদল গঠন করা যেতে পারে। যেসব কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় সেসব চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নিয়ে ও দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে কৃষকদের স্বার্থরক্ষা করা যেতে পারে। তাছাড়া সুশাসনের অধীনে আইনের শাসন নিশ্চিত করা গেলে কৃষকশ্রেণিসহ সবার জীবনে নিরাপত্তা তথা অর্থনৈতিক নিরাপত্তার বিধান হবে। এভাবেই কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।