শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অধিকার যথাযথভাবে' প্রদান ছাড়া রাজনৈতিক সাম্য অর্থহীন- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের "অধিকার তথা অর্থনৈতিক অধিকার যথাযথভাবে প্রদান ছাড়া রাজনৈতিক সাম্য অর্থহীন।"- মন্তব্যটি যথার্থ।রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে বোঝায়। রাজনৈতিক অধিকার বলতে ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে এই রাজনৈতিক অধিকার লাভের সমান সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়।অন্যদিকে, যেসব অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকে অর্থনৈতিক অধিকার বলে। 'অর্থনৈতিক অধিকার রাষ্ট্রে ব্যক্তিকে তার মর্যাদা প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। তাই ব্যক্তির মর্যাদা তথা নাগরিক অধিকার প্রতিষ্ঠা না পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান বিশ্বের জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতন্ত্র। আর এ গণতন্ত্রের ভিত্তি হলো সাম্য। সমাজে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়ে ওঠে। আর এটি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নাগরিকের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। কারণ অর্থনৈতিক অধিকার ব্যতীত অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। আর অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ব্যবস্থায় আয় ও ব্যয়ের চরম বৈষম্য দেখা দেয়। ফলে সমাজে ধনী ও দরিদ্র দুই শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে। ধনীরা আরও ধনী হয়ে যায়, আর গরিবরা মানবেতর জীবনযাপন করে। এমতাবস্থায় মানুষের মাঝে জন্ম নেয় অপরাধপ্রবণতা ও সমাজবিরোধী কর্মকান্ড। অভাবের তাড়নায় তারা নাগরিকত্বের দায়িত্ব-কর্তব্যও বিসর্জন দেয়। এ কারণে সমাজে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার আগে অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি। কারণ অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক সাম্য একে- অপরের পরিপুরক। অর্থনৈতিক অধিকারের যথাযথভাবে প্রদান না করলে রাজনৈতিক সাম্যের প্রকৃত লক্ষ অর্জন করা সম্ভব নয়। আলোচনা থেকে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের অধিকার যথাযথভাবে' প্রদান ছাড়া রাজনৈতিক সাম্য অর্থহীন- বিশ…

উদ্দীপক

নওগাঁর মান্দা উপজেলার চালকল শ্রমিক রেজিনা খাতুন ও ছুলেমান। একই সমান পরিশ্রম করে রেজিনা পান ১০০ টাকা আর ছুলেমান পান ১৪০ টাকা। রেজিনা এর প্রতিবাদ করলে মালিক তাকে ছাঁটাই করার ভয় দেখায়।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর।

উত্তর

রাজনীতি পরিচালনায় এবং শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, বসবাস করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকে রেজিনা খাতুন অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।যেসব অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকেই অর্থনৈতিক অধিকার বলা হয়।এর বিভিন্ন রূপভেদ রয়েছে। যেমন- ১. কর্মের অধিকার, যা যোগ্যতা অনুযায়ী কাজ প্রাপ্তিকে নির্দেশ করে। ২. ন্যায্য মজুরি লাভের অধিকার, ৩. বিশ্রাম লাভের অধিকার, ৪. সংগঠন বা সংগঠিত হওয়ার অধিকার ও ৫. বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা লাভেরঅধিকার। এদের মধ্যে ন্যায্য মজুরি লাভের অধিকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার। এটি একটি স্বীকৃত আইনগত অধিকার যাজাতি-বর্ণ-প্রথা-ধর্ম-লিঙ্গ প্রভৃতির ঊর্ধ্বে কেবল কাজের জন্য যথাযথভাবে প্রত্যেকের জন্য নির্দেশিত।উদ্দীপকের রেজিনা একজন চালকল শ্রমিক। একই সমান পরিশ্রম করে রেজিনা ছুলেমানের চেয়ে কম মজুরি পাচ্ছে এবং রেজিনা এই বৈষম্যের প্রতিবাদ করলে মালিক তাকে ছাঁটাইয়ের ভয় দেখায়। এখানে মজুরি প্রদানের ক্ষেত্রে লিঙ্গভেদে বৈষম্য করা হয়েছে যার দ্বারা রেজিনার অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে।সুতরাং নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকে রেজিনা খাতুন তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের "অধিকার তথা অর্থনৈতিক অধিকার যথাযথভাবে প্রদান ছাড়া রাজনৈতিক সাম্য অর্থহীন।"- মন্তব্যটি যথার্থ।রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে বোঝায়। রাজনৈতিক অধিকার বলতে ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজে অংশগ্রহণের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে এই রাজনৈতিক অধিকার লাভের সমান সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়।অন্যদিকে, যেসব অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকে অর্থনৈতিক অধিকার বলে। 'অর্থনৈতিক অধিকার রাষ্ট্রে ব্যক্তিকে তার মর্যাদা প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। তাই ব্যক্তির মর্যাদা তথা নাগরিক অধিকার প্রতিষ্ঠা না পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান বিশ্বের জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতন্ত্র। আর এ গণতন্ত্রের ভিত্তি হলো সাম্য। সমাজে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়ে ওঠে। আর এটি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নাগরিকের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। কারণ অর্থনৈতিক অধিকার ব্যতীত অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। আর অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ব্যবস্থায় আয় ও ব্যয়ের চরম বৈষম্য দেখা দেয়। ফলে সমাজে ধনী ও দরিদ্র দুই শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে। ধনীরা আরও ধনী হয়ে যায়, আর গরিবরা মানবেতর জীবনযাপন করে। এমতাবস্থায় মানুষের মাঝে জন্ম নেয় অপরাধপ্রবণতা ও সমাজবিরোধী কর্মকান্ড। অভাবের তাড়নায় তারা নাগরিকত্বের দায়িত্ব-কর্তব্যও বিসর্জন দেয়। এ কারণে সমাজে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার আগে অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি। কারণ অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক সাম্য একে- অপরের পরিপুরক। অর্থনৈতিক অধিকারের যথাযথভাবে প্রদান না করলে রাজনৈতিক সাম্যের প্রকৃত লক্ষ অর্জন করা সম্ভব নয়। আলোচনা থেকে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।