উদ্দীপকে বর্ণিত অধিকার ছাড়া নাগরিকের আর কী রাজনৈতিক অধিকার রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অধিকার ছাড়াও নাগরিকের আরও কিছু রাজনৈতিক অধিকার রয়েছে।নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে থাকে তাকে রাজনৈতিক অধিকার বলে। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়।উদ্দীপকে দেখা যায়, মেজবাহ ও বিলকিছ চাচাতো ভাইবোন এবং তাদের উভয়ের ভোট প্রদান, পেশা বাছাই ও ধর্মচর্চার সমান অধিকার রয়েছে।উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক অধিকার ছাড়াও একজন নাগরিকের নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভোটদানের পাশাপাশি নির্বাচিত পদের জন্য প্রতিযোগিতা করতে পারবে। সরকারি কাজের সমালোচনা করা নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এর দ্বারা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরা সরকারি কাজের ত্রুটিবিচ্যুতি আইনগতভাবে সমালোচনা করতে পারে। বিদেশে অবস্থানকালে নাগরিক তার নিরাপত্তার জন্য নিজ রাষ্ট্রে সাহায্য প্রার্থনা করতে পারে যা নাগরিকের রাজনৈতিক অধিকারভুক্ত। এছাড়া সরকারের বিরুদ্ধে কোনো অভাব অভিযোগ থাকলে নাগরিকগণ শাসন কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারে। এতে নাগরিকের অভাব-অভিযোগের নিষ্পত্তি হয়। উপরিউক্ত রাজনৈতিক অধিকার ভোগের মাধ্যমেই নাগরিকগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত অধিকারগুলো ছাড়াও নাগরিকগণের আরও বেশকিছু রাজনৈতিক অধিকার রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অধিকার ছাড়া নাগরিকের আর কী রাজনৈতিক অধিকার রয়েছে? ব…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর