কৃষকদের উক্ত অধিকার রক্ষায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কৃষকদের পণ্যের সঠিক মূল্য অপ্রাপ্তির মাধ্যমে তাদের অর্থনৈতিক অধিকার বঞ্চনার কথা আলোচিত হয়েছে। কৃষকদের অর্থনৈতিক অধিকার একটি স্বীকৃত ও আইনগত অধিকার। যেহেতু কৃষকদের বিকাশ ও সুসভ্য সমাজজীবনের জন্য অন্য সবার মতই তাদের অধিকার অত্যাবশ্যক। তাই তাদের অধিকার রক্ষায় 'অধিকারের রক্ষাকবচ' এর দ্বারস্থ হতে হবে। আইন হচ্ছে 'অধিকারের প্রধান রক্ষাকবচ। কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগ এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা যেতে পারে। সরকার কৃষকদের পণ্যের ক্রেতা হয়ে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির ব্যবস্থাও করা যেতে পারে। মধ্যস্বত্বভোগীশ্রেণি কৃষকদের ন্যায্য মূল্য অপ্রাপ্তির একটি অন্যতম কারণ। এ মধ্যস্বত্বশ্রেণির দৌরাত্ম্য হ্রাস ও নিয়ন্ত্রণ করা যেতে পারে। সরকার কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা বিধানে কৃষকদের ভর্তুকি প্রদান করতে পারে। আবার কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষক ও স্থানীয় বাজারে প্রতিনিধিদল গঠন করা যেতে পারে। যেসব কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় সেসব চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নিয়ে ও দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে কৃষকদের স্বার্থরক্ষা করা যেতে পারে। তাছাড়া সুশাসনের অধীনে আইনের শাসন নিশ্চিত করা গেলে কৃষকশ্রেণিসহ সবার জীবনে নিরাপত্তা তথা অর্থনৈতিক নিরাপত্তার বিধান হবে। এভাবেই কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
কৃষকদের উক্ত অধিকার রক্ষায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? বিশ্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর