উদ্দীপকে কোন অধিকারসমূহের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মানবাধিকারসমূহের কথা বলা হয়েছে।মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয় যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার। উদ্দীপকে বলা হয়েছে, রহিম মায়ানমারের রাখাইন অঞ্চল হতে নিপীড়িত ও অত্যাচারিত হয়ে কক্সবাজার শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে। জাতিসংঘ ঘোষিত সকল নাগরিকের সমানাধিকার ও মানবিক মর্যাদা লঙ্ঘিত হয়েছে। এরূপ বর্ণনার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের কথা বলা হয়েছে। কারণ জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে বলা হয়েছে, বিশ্বে স্বাধীনতা, ন্যায়বিচার ও শান্তির ভিত্তি হচ্ছে সব মানুষের সহজাত মর্যাদা ও সব অবিচ্ছেদ্য অধিকারের স্বীকৃতি। এর মাধ্যমে সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের সার্বজনীন স্বীকৃতি প্রদান করা হয়েছে। সে হিসেবে বলা যায়, উদ্দীপকে মানবাধিকারসমূহের কথাই বলা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন অধিকারসমূহের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর