শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'ক' ও 'খ' অধিকারের তুলনামূলক আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' দ্বারা চিহ্নিত অধিকারদ্বয় হলো সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার। উভয়ের মধ্যে বেশকিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্যের সম্পর্ক রয়েছে।সামাজিক অধিকার হলো যেসব অধিকারসমূহ, যা নাগরিকের সভ্য সামাজিক জীবনযাপনের জন্য অপরিহার্য। অন্যদিকে, নাগরিক রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে, তাদের রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক ও সামাজিক উভয় অধিকার আইনগত অধিকার হওয়ায় উভয়ের আইনি ভিত্তি রয়েছে এবং এর খর্ব হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের সাহায্যে প্রতিকার লাভ করতে পারে। তবে, সামাজিক অধিকারের উদ্দেশ্য হলো নাগরিকদের ন্যায়সংগত ও সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা প্রদান, যেখানে রাজনৈতিক অধিকারের উদ্দেশ্য রাষ্ট্রীয় কাজে নাগরিকের সক্রিয় অংশগ্রহণ। রাজনৈতিক ও সামাজিক অধিকার-উভয়ই পরস্পরের সহায়ক ও সম্পূরক। শিক্ষিত ও সামাজিক নাগরিকরাই রাজনৈতিক অধিকারের ভিত্তি গড়ে তোলে।আবার, কার্যকর সরকারব্যবস্থা সামাজিক অধিকার নিশ্চিত করে। সামাজিক অধিকার ব্যক্তি ও সমাজের কল্যাণ নিশ্চিত করে। আর রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করে এবং জনমতের প্রতিফলন করে। অর্থাৎ, উভয় অধিকারের সামাজিক ও রাষ্ট্রীয় কার্যকারিতা ব্যাপক এবং উভয়টিই মানবকল্যাণে নিয়োজিত। রাজনৈতিক অধিকারের উদাহরণ হলো- ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনে প্রার্থী হওয়া, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা ও সমাবেশের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি। অন্যদিকে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা লাভ, জীবনধারণের অধিকার, সম্পত্তি ভোগ প্রভৃতি সামাজিক অধিকারের উদাহরণ। স্পষ্টত, রাজনৈতিক ও সামাজিক অধিকারের মধ্যে বেশ সাদৃশ্য থাকলেও ব্যাপক বৈসাদৃশ্য বিদ্যমান।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে 'ক' ও 'খ' অধিকারের তুলনামূলক আলোচনা কর।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

২০০৯ সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয়।

উত্তর

মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সেসব অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ছাড়া কোনো সরকারই মৌলিক অধিকার খর্ব করতে পারে না। অপরদিকে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-নির্ধন, এমনকি রাজনৈতিক মতামত ও পদমর্যাদা নির্বিশেষে জাতিসংঘ কর্তৃক ঘোষিত বা স্বীকৃত অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার। তবে অনেক মৌলিক অধিকারই জাতিসংঘ ঘোষিত মানবাধিকারে স্থান পেয়েছে। মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক গভীর।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে নৈতিক অধিকারকে ইঙ্গিত করা হয়েছে।অধিকার প্রধানত ২ ভাগে বিভক্ত; নৈতিক অধিকার ও আইনগত অধিকার। উদ্দীপকে প্রদত্ত ছকে আইনগত অধিকার নির্দেশিত ও অন্য প্রকরণটি দ্বারা ইঙ্গিত করা হয়েছে। আর তাই নিশ্চিতভাবেই বলা যায় যে, উক্ত স্থানে নৈতিক অধিকার ধারণাটি প্রতিফলিত, নৈতিক অধিকার বলতে আমরা যে অধিকারকে বুঝি যা নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্ভূত। নৈতিক অধিকারের উৎস হলো সমাজের নীতি-নৈতিকবোধ বা ন্যায়বোধ। দরিদ্রের সাহায্য পাবার অধিকার, পিতা-মাতা কর্তৃক সন্তান লালন-পালন ও ভারণপোষণের অধিকার ইত্যাদি হলো নৈতিক অধিকারের উদাহরণ। নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত নয় বা এটি আইনের দ্বারা প্রতিষ্ঠিত নয়। আর তাই নৈতিক অধিকার খর্ব করলে আইনি প্রতিকার অর্জন সম্ভব নয়। 'Dictionary of Social ScienceScience^{\prime} গ্রন্থে বলা হয়েছে, “নৈতিক অধিকার মানুষের নৈতিক অনুভূতির ওপর নির্ভরশীল এবং এগুলো কোনো বৈধ কর্তৃপক্ষ কর্তৃক সুরক্ষিত নয়।” তবে নৈতিক অধিকারের প্রতি সমাজের সমর্থন রয়েছে। সমাজে কেউ এ অধিকার ভঙ্গ করলে তীব্র সমালোচনা হতে পারে। সার্থক ও সুন্দর সামাজিক জীবনের জন্য এ অধিকার অত্যাবশ্যক।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' দ্বারা চিহ্নিত অধিকারদ্বয় হলো সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার। উভয়ের মধ্যে বেশকিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্যের সম্পর্ক রয়েছে।সামাজিক অধিকার হলো যেসব অধিকারসমূহ, যা নাগরিকের সভ্য সামাজিক জীবনযাপনের জন্য অপরিহার্য। অন্যদিকে, নাগরিক রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে, তাদের রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক ও সামাজিক উভয় অধিকার আইনগত অধিকার হওয়ায় উভয়ের আইনি ভিত্তি রয়েছে এবং এর খর্ব হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের সাহায্যে প্রতিকার লাভ করতে পারে। তবে, সামাজিক অধিকারের উদ্দেশ্য হলো নাগরিকদের ন্যায়সংগত ও সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা প্রদান, যেখানে রাজনৈতিক অধিকারের উদ্দেশ্য রাষ্ট্রীয় কাজে নাগরিকের সক্রিয় অংশগ্রহণ। রাজনৈতিক ও সামাজিক অধিকার-উভয়ই পরস্পরের সহায়ক ও সম্পূরক। শিক্ষিত ও সামাজিক নাগরিকরাই রাজনৈতিক অধিকারের ভিত্তি গড়ে তোলে।আবার, কার্যকর সরকারব্যবস্থা সামাজিক অধিকার নিশ্চিত করে। সামাজিক অধিকার ব্যক্তি ও সমাজের কল্যাণ নিশ্চিত করে। আর রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করে এবং জনমতের প্রতিফলন করে। অর্থাৎ, উভয় অধিকারের সামাজিক ও রাষ্ট্রীয় কার্যকারিতা ব্যাপক এবং উভয়টিই মানবকল্যাণে নিয়োজিত। রাজনৈতিক অধিকারের উদাহরণ হলো- ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনে প্রার্থী হওয়া, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা ও সমাবেশের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি। অন্যদিকে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা লাভ, জীবনধারণের অধিকার, সম্পত্তি ভোগ প্রভৃতি সামাজিক অধিকারের উদাহরণ। স্পষ্টত, রাজনৈতিক ও সামাজিক অধিকারের মধ্যে বেশ সাদৃশ্য থাকলেও ব্যাপক বৈসাদৃশ্য বিদ্যমান।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।