জনাব 'H [গণিত] ও জনাব 'T [গণিত] -এর কার্যক্রমে পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ? মতামত দাও।
উত্তর: জনার 'H [গণিত] ও জনাব 'T [গণিত] -এর কার্যক্রমের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ-উক্তিটি যথার্থ।যে সকল অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলা হয়। আর রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে বলা হয় আইনগত অধিকার।উদ্দীপকে আমরা দেখি, জনাব 'H [গণিত] একজন সচেতন নাগরিক। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা করেন। অন্যদিকে জনাব 'T [গণিত] সর্বদা রাষ্ট্রীয় আইন মেনে চলেন, নির্বাচনে ভোট প্রদান এবং নিয়মিত কর প্রদান করেন। এ থেকে বোঝা যায়, জনাব 'H [গণিত] রাজনৈতিক অধিকার এবং জনাব 'T [গণিত] আইনগত অধিকার ভোগ করে। অর্থাৎ 'H [গণিত] যে অধিকার ভোগ করেন তথা রাজনৈতিক অধিকার আইনগত অধিকারেরই পর্যায়ভুক্ত। কারণ আইনগত অধিকার হলো তিন প্রকার। যথা- (ক) সামাজিক অধিকার, (খ) রাজনৈতিক অধিকার ও (গ) অর্থনৈতিক অধিকার। উদ্দীপকের জনাব 'T [গণিত] সর্বদা রাষ্ট্রীয় আইন মেনে চলেন, নির্বাচনে ভোট প্রদান করেন এবং নিয়মিত কর প্রদান করেন। তার এ কাজগুলো আইনগত অধিকারেরই ভিন্ন রূপ। সুতরাং একথা বলা যায় যে, জনাব 'H [গণিত] যে অধিকার ভোগ করে তা জনাব 'T [গণিত] -এর ভোগকৃত অধিকারেরই একটি রূপ মাত্র। তাই উভয়ের কার্যক্রমের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব 'H ও জনাব 'T -এর কার্যক্রমে পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ? ম…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর