উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের অধিকার তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে নৈতিক অধিকারকে ইঙ্গিত করা হয়েছে।অধিকার প্রধানত ২ ভাগে বিভক্ত; নৈতিক অধিকার ও আইনগত অধিকার। উদ্দীপকে প্রদত্ত ছকে আইনগত অধিকার নির্দেশিত ও অন্য প্রকরণটি দ্বারা ইঙ্গিত করা হয়েছে। আর তাই নিশ্চিতভাবেই বলা যায় যে, উক্ত স্থানে নৈতিক অধিকার ধারণাটি প্রতিফলিত, নৈতিক অধিকার বলতে আমরা যে অধিকারকে বুঝি যা নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্ভূত। নৈতিক অধিকারের উৎস হলো সমাজের নীতি-নৈতিকবোধ বা ন্যায়বোধ। দরিদ্রের সাহায্য পাবার অধিকার, পিতা-মাতা কর্তৃক সন্তান লালন-পালন ও ভারণপোষণের অধিকার ইত্যাদি হলো নৈতিক অধিকারের উদাহরণ। নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত নয় বা এটি আইনের দ্বারা প্রতিষ্ঠিত নয়। আর তাই নৈতিক অধিকার খর্ব করলে আইনি প্রতিকার অর্জন সম্ভব নয়। 'Dictionary of Social Science [গণিত] গ্রন্থে বলা হয়েছে, “নৈতিক অধিকার মানুষের নৈতিক অনুভূতির ওপর নির্ভরশীল এবং এগুলো কোনো বৈধ কর্তৃপক্ষ কর্তৃক সুরক্ষিত নয়।” তবে নৈতিক অধিকারের প্রতি সমাজের সমর্থন রয়েছে। সমাজে কেউ এ অধিকার ভঙ্গ করলে তীব্র সমালোচনা হতে পারে। সার্থক ও সুন্দর সামাজিক জীবনের জন্য এ অধিকার অত্যাবশ্যক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের অধিকার তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা…
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর