হাশেম যে ধরনের কর্তব্যকে অবহেলা করেছেন, তা আলোচনা কর।
উত্তর: যে ধরনের কর্তব্যকে অবহেলা করেছেন তা হলো মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য।সামাজিক ও অর্থনৈতিক কর্তব্য সম্পাদনের পাশাপাশি নাগরিকের বেশ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্যও রয়েছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, স্থানীয় ও জাতীয়, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, রাষ্ট্রের প্রয়োজনে সাড়া দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা ইত্যাদি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। রাজনৈতিক কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিক রাজনৈতিক সচেতন হয়ে ওঠে। অন্যদিকে, রাজস্ব প্রদান নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। উদ্দীপকে দেখা যায়, হাশেম তার দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন না এবং নিয়মিত রাজস্ব প্রদান করেন না। হাশেমের এরূপ কর্মকাণ্ড মূলত নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্যের অবহেলার শামিল। আর এসব কর্তব্য পালন না করলে শাস্তির বিধানও রয়েছে। সুতরাং বলা যায়, হাশেম মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্যের অবহেলা করেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
হাশেম যে ধরনের কর্তব্যকে অবহেলা করেছেন, তা আলোচনা কর।
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর