রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দীনের মতো দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব মঈনুদ্দীনের মত রাষ্ট্রের অন্য নাগরিকরা যদি দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ও ইতিবাচক করবে বলে আমি মনে করি। সুশাসন বলতে সেই অবস্থা কি বুঝায় যেখানে শাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা আছে, ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়েছে এমন সম্পদ বা সেবা বিতরণের ফলে দরিদ্র নাগরিকেরা মর্যাদা পূর্ণ জীবন যাপন করার সুযোগ লাভ করছে। এক কথায় সুশাসন হচ্ছে স্বচ্ছ নিরপেক্ষ, দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক এবং কল্যাণ ধর্মী শাসন ব্যবস্থা। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ সাধনই হচ্ছে সুশাসনের মূল লক্ষ্য। দেশের নাগরিকগণ যদি তাদের অধিকার ভোগের পাশাপাশি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে তাহলে সমাজ ও রাষ্ট্র হবে সুশৃংখল, সুসংহত ও কল্যাণ ধর্মী।যা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত। উদ্দীপকের জনাব মঈনুদ্দীন একজন সচেতন নাগরিক। তিনি তার ওপর অর্পিত কর্তব্যগুলো পালনের পাশাপাশি অন্যদেরকে ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন। জনাব মঈনুদ্দীনের মতো রাষ্ট্রের অন্যান্য নাগরিক যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন তাহলে একটি আদর্শ ও শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। ফলে সুশাসন প্রতিষ্ঠা ও অব্যাহত রাখা সম্ভব হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দীনের মতো দায়িত্ব…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর