শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত শিবলীর মালিকের দেশের নারীরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত শিবলীর মালিকের দেশে নারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। অধিকার হলো এমন কতকগুলো মৌলিক সুযোগ-সুবিধা যা সবার জন্য আবশ্যক। অধিকার বলতে মানুষের আত্মবিশ্বাসের জন্য কতিপয় সুযোগ-সুবিধা বা দাবিকে বুঝায়, সে দাবী সমূহের হয়তো নৈতিক না হয় আইনগত ভিত্তি রয়েছে। এ অধিকারের আবার কয়েকটি ভাগ রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার তার মধ্যে অন্যতম দুটি অধিকার। রাজনৈতিক অধিকার হলো যেসব অধিকার যেগুলোর মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে।ভোট প্রদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজের সমালোচনা করার অধিকার প্রভৃতি উল্লেখযোগ্য।অন্যদিকে, অর্থনৈতিক অধিকার হলো যেসব অধিকার যেগুলোর অভাব-অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ-স্বাচ্ছন্দপূর্ণ ও নিরাপদ করে তোলে। কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, অবকাশ লাভ এর অধিকার, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকার কে নির্দেশ করে। উদ্দীপকের শিবলীর মালিকের মতে, তার দেশের নারীদের ভোটাধিকার সীমিত ও কর্মক্ষেত্রে নারীদের সুযোগের সীমাবদ্ধতা রয়েছে। তার এর বক্তব্যে তার দেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কারণ নারীদের ভোট দেওয়ার অধিকার হলো রাজনৈতিক অধিকার এবং কর্মক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী যে কোন কাজ বা চাকরি নেওয়ার তাদের অর্থনৈতিক অধিকার। এ থেকে বোঝা যায়,তার দেশের নারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত শিবলীর মালিকের দেশের নারীরা কোন ধরনের অধিকার থেকে ব…

উদ্দীপক

শিবলী দীর্ঘদিন 'ক' রাষ্ট্রে কর্মরত। ছুটিতে দেশে আসার সময় সে তার মালিককে নিয়ে বেড়াতে আসে। ইতোমধ্যে দেশে জাতীয় নির্বাচনের দিন ধার্য হয়। শিবলী ও তার স্ত্রী যোগ্য প্রার্থীকে ভোট দেয়। এছাড়া শিবলী কর অফিসে গিয়ে করও প্রদান করে। নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ সমানভাবে ভোট দিতে দেখে তার মালিক খুব আশ্চর্য হয়। তাদের দেশে নারীদের ভোটাধিকার সীমিত। কর্মক্ষেত্রেও তাদের সীমাবদ্ধতা রয়েছে।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

শিক্ষা লাভের অধিকার সামাজিক অধিকার।

উত্তর

জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন 'তথ্য অধিকার আইন' নামে পরিচিত। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের জন্য জাতীয় সংসদ ৩০ মার্চ ২০০৯ তারিখে একটি বিল অনুমোদন করে। এরপর ৫ এপ্রিল ২০০৯ সেটি 'তথ্য অধিকার আইন' নামে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শিবলীর মালিকের দেশে নারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। অধিকার হলো এমন কতকগুলো মৌলিক সুযোগ-সুবিধা যা সবার জন্য আবশ্যক। অধিকার বলতে মানুষের আত্মবিশ্বাসের জন্য কতিপয় সুযোগ-সুবিধা বা দাবিকে বুঝায়, সে দাবী সমূহের হয়তো নৈতিক না হয় আইনগত ভিত্তি রয়েছে। এ অধিকারের আবার কয়েকটি ভাগ রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার তার মধ্যে অন্যতম দুটি অধিকার। রাজনৈতিক অধিকার হলো যেসব অধিকার যেগুলোর মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে।ভোট প্রদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারি কাজের সমালোচনা করার অধিকার প্রভৃতি উল্লেখযোগ্য।অন্যদিকে, অর্থনৈতিক অধিকার হলো যেসব অধিকার যেগুলোর অভাব-অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ-স্বাচ্ছন্দপূর্ণ ও নিরাপদ করে তোলে। কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, অবকাশ লাভ এর অধিকার, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকার কে নির্দেশ করে। উদ্দীপকের শিবলীর মালিকের মতে, তার দেশের নারীদের ভোটাধিকার সীমিত ও কর্মক্ষেত্রে নারীদের সুযোগের সীমাবদ্ধতা রয়েছে। তার এর বক্তব্যে তার দেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কারণ নারীদের ভোট দেওয়ার অধিকার হলো রাজনৈতিক অধিকার এবং কর্মক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী যে কোন কাজ বা চাকরি নেওয়ার তাদের অর্থনৈতিক অধিকার। এ থেকে বোঝা যায়,তার দেশের নারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শিবলী ও তার মালিকের দেশের মধ্যে শিবলীর দেশটি গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে রয়েছে বলে আমি মনে করি। বর্তমান বিশ্বে, মানুষের ব্যক্তিত্ব বিকাশ এবং সুসভ্য সমাজ জীবনের জন্য অধিকার প্রতিষ্ঠা করা আবশ্যক। রাষ্ট্র নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার সমূহ প্রবর্তন ও সেগুলো সংরক্ষণ করে থাকে। একটি রাষ্ট্রের জনগণ যখন পরিপূর্ণভাবে রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করার সুযোগ লাভ করে তখন সেদেশের গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় হয়ে ওঠে। জনগণ স্বাধীনমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে। এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নাগরিকের সম্পৃক্ততা নিশ্চিত হয়। জনগণ রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে সহজেই জানতে পারে। এর জন্য প্রণয়ন করা হয় তথ্য অধিকার আইন। অর্থাৎ যে দেশের জনগণ যত সহজেই তাদের অধিকার ভোগ করতে পারবে সেই দেশের গণতন্ত্রের ভীতি মজবুত হয়। উদ্দীপকের শিবলী ও তার স্ত্রী জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেন। এছাড়াও তিনি কর অফিসে গিয়ে তার বকেয়া কর পরিষদ করেন। নির্বাচনের দিন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখে শিবলীর মালিক বলেন, তার দেশের নারীদের ভোটাধিকার ও কর্মক্ষেত্রে প্রবেশের অধিকার সীমিত। এ থেকে সহজে অনুধাবন করা যায়, শিবলী এর দেশটি গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে রয়েছে। কেননা, শিবলীর দেশে নারী পুরুষ নির্বিশেষে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনকি তিনি কর অফিসে গিয়ে তার বকেয়া কর পরিষদ করেন। এর মাধ্যমে তার নাগরিক অধিকার নিশ্চিত হয়। এসব কাজের মাধ্যমে শিবলীর দেশের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা লাভ করে যেটি মি. বাটলারের দেশের সম্ভব নয়। কেননা তার দেশের নারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে সীমিত আকারে এবং অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রেও সীমিত। আলোচনা শেষে তাই বলা যায়, শিবলীর মালিকের দেশের তুলনায় শিবলীর দেশটি গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনেক বেশি এগিয়ে আছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।