উদ্দীপকের 'খ' রাষ্ট্রের নাগরিকরা যে অধিকার হতে বঞ্চিত তা প্রতিষ্ঠায় তোমার সুপারিশ দাও।
উত্তর: উদ্দীপকের 'খ' রাষ্ট্রের নাগরিকরা যে অধিকার হতে বঞ্চিত তা হলো নাগরিকের আইনগত অধিকার। নাগরিকের এসব আইনগত অধিকার প্রতিষ্ঠায় আমার সুপারিশ সমুহ নিচে আলোচনা করা হলো - নাগরিকের ব্যক্তিত্ব ও জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করার জন্য কি নাম করা আইনগত অধিকার খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকের এসব আইনগত অধিকার প্রতিষ্ঠায় কতকগুলো বিষয় রক্ষাকবচের ন্যায় কাজ করে। রক্ষাকবচগুলোর মধ্যে আইনের শাসন অন্যতম। আইন মানুষের ব্যাহিক আচরণকে নিয়ন্ত্রণ করে। যেখানে রাষ্ট্রেই নাগরিকের যেকোনো অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে বিষয়ে আইন প্রণয়ন করতে হবে। তাই উদ্দীপকের 'খ' রাষ্ট্রে আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন নিশ্চিত করতে হবে। গণতন্ত্র হলো আইনগত অধিকারের অন্যতম রক্ষাকবচ। 'খ' রাষ্ট্রে আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য সেখানে তাই প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান বিশ্বের প্রায় সকল দেশের সংবিধানেই নাগরিকদের মৌলিক অধিকার সন্নিবেশিত থাকে। এতে নাগরিক অধিকারগুলো সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে এবং কোন নাগরিক তাদের আইনগত অধিকার হতে বঞ্চিত হয় না। উদ্দীপকের 'খ' রাষ্ট্রে আইনগত অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য 'খ' রাষ্ট্রের সংবিধানে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আইনগত অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকরী হাতিয়ার হলো নাগরিক সচেতনতা বৃদ্ধি। উপরিউক্ত বিষয়গুলো সঠিকভাবে কার্যকর করার মাধ্যমে উদ্দীপকের 'খ' রাষ্ট্রের নাগরিকদের আইনগত অধিকার সমূহ প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ' রাষ্ট্রের নাগরিকরা যে অধিকার হতে বঞ্চিত তা প্রতিষ্ঠায…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর