'গ' চিহ্নিত স্থানের উপযুক্ত বিষয়টি বর্ণনা কর।
উত্তর: 'গ' চিহ্নিত স্থানের উপযুক্ত বিষয়টি হলো মানবাধিকার।অধিকার হলো এমন কতকগুলো মৌলিক সুযোগ-সুবিধা যা সবার জন্য আবশ্যক। অধিকার ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না এবং সুষ্ঠু, সুন্দর, ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন ব্যাহত হয়। একজন মানুষ জন্মগ্রহণের পর দুই ধরনের অধিকার লাভ করে। প্রথমত, রাষ্ট্রে জন্মগ্রহণ করার ফলে ঐ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকার। দ্বিতীয়ত, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার। উদ্দীপকের ছকে অধিকারের এই দুই শ্রেণিবিভাগের মধ্যে একটি মৌলিক অধিকার তুলে ধরা হয়েছে। তাই সুস্পষ্টতই 'গ' চিহ্নিত স্থানের উপযুক্ত বিষয়টি হলো মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। মানবাধিকারের উৎস ও রক্ষক হলো জাতিসংঘ। মানুষের অস্তিত্ব রক্ষা, সহজাত ক্ষমতার সৃজনশীল বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য মানবাধিকার একান্তভাবে প্রয়োজনীয়। এগুলো এমন অধিকার যা ব্যতীত মানুষ সত্যিকার মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে পারে না। মানুষের মর্যাদা ও মূল্যের সাথে মানবাধিকার সংশ্লিষ্ট। মানুষের ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে সমগ্র বিশ্বসমাজের উন্নয়নই এর লক্ষ্য এবং উদ্দেশ্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'গ' চিহ্নিত স্থানের উপযুক্ত বিষয়টি বর্ণনা কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর