উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দীনের সুযোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্য নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব মঈনুদ্দীন - এর যোগ্যপ্রার্থী বাছাই কার্যক্রম গরীবের রাজনৈতিক কর্তব্য কে নির্দেশ করে। সামাজিক ও অর্থনৈতিক কর্তব্য সম্পাদনের পাশাপাশি নাগরিকের বেশ কিছু রাজনৈতিক কর্তব্য রয়েছে। রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ আবশ্যিকভাবে রাষ্ট্রের প্রতি যেসব দায়িত্ব পালন করে তাকে রাজনৈতিক কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, স্বাধীন ও জাতীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, রাষ্ট্রের প্রয়োজনে সাড়া দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা ইত্যাদি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায় জনাব মঈনুদ্দীন 'ক' রাষ্ট্রের একজন সচেতন নাগরিক যিনি দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে সৎ দক্ষ যোগ্যপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মঈনুদ্দীনের এরূপ কার্যক্রম মূলত তার রাজনৈতিক কর্তব্য কে নির্দেশ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দীনের সুযোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন …
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর