শেয়ারFacebookWhatsApp

অধিকার এবং কর্তব্যের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি? তোমার মতামত দাও।

উত্তর: অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ। এ যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। এ যেন প্রখ্যাত চিত্রশিল্পি ভিঞ্চির মুনালিসার ছবি উল্টিয়ে পাল্টিয়ে দেখা। চাল না কিনে যেমন ভাতের আশা করা যায় না কর্তব্য পালন না করে তেমনি অধিকারের আশা করা যায় না।অধিকার ভোগের সাথে সাথে প্রত্যেক নাগরিককে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। এসব দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধিত হয়। রাষ্ট্রের নাগরিকগণ যদি সবসময় রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগ করতে চায় এবং কোনো ধরনের দায়িত্ব ও কর্তব্য পালন না করে তাহলে রাষ্ট্র কখনই ব্যক্তিকে তার অধিকার প্রদান করতে পারবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একটি গ্রামের নাগরিকের ছেলেমেয়েদের পড়ালেখা করানোর জন্য সে গ্রামে সরকার কর্তৃক স্কুল প্রতিষ্ঠা করে দেওয়া নাগরিকের অধিকার কিন্তু স্কুল সার্বিকভাবে পরিচালিত হওয়ার জন্য ছেলেমেয়েদের স্কুলে ভালোমন্দ বিষয়ে খোঁজখবর রাখা নাগরিকের কর্তব্য। নাগরিকরা যদি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, নিয়মিত কর প্রদান, দরিদ্র ও অসহায় ব্যক্তিকে সাহায্য, সামাজিক প্রতিষ্ঠান গঠন, ভোট প্রদান ইত্যাদি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে তাহলে তারা রাষ্ট্র থেকে নানাবিধ সুযোগ-সুবিধা ভোগ করবে। আর এসব সুযোগ-সুবিধাই হলো নাগরিকের অধিকার। কেননা অধিকার বিষয়টির সাথে সাথে নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি চলে আসে। আবার দায়িত্ব ও কর্তব্য বিষয়টির সাথে নাগরিকের অধিকার বিষয়টি সম্পর্কযুক্ত। এ কারণেই অধিকার ভোগের সাথে সাথে প্রত্যেক নাগরিককে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি, শিক্ষা শেষ, চিকিৎসা নেই, জ্যাম আর জ্যাম, লোডশেডিং বলে চিৎকার করলাম অথচ কর দিলাম না; আর দিলেও ফাঁক ফোকর খুঁজে কীভাবে কম দেওয়া যায় তার অপচেষ্টার মধ্যে দায়িত্ব ও কর্তব্য নিহিত নয়। বরং দায়িত্ব সঠিকভাবে পালন করলেই স্বয়ংক্রিয়ভাবে অধিকার হাতে এসে ধরা দেয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

অধিকার এবং কর্তব্যের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি? তোমার মতামত দাও।

উদ্দীপক

অধ্যাপক শামসুর রহমান পেশাগত কাজে যুক্তরাষ্ট্র ও কানাডা গিয়েছিলেন। এসব দেশের নাগরিকদের সচেতনতা ও কর্তব্যবোধ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তারা নাগরিকের মৌলিক অধিকার এবং মানবাধিকার সম্পর্কে সচেতন। শামসুর রহমান আশা করেন, একদিন পৃথিবীর সব দেশের মানুষই অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

উত্তর

রাজনীতি পরিচালনায় এবং শাসনকার্যে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলা হয়। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, বসবাস করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

উত্তর

মৌলিক অধিকার ও মানবাধিকার দুটোই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে বিশেষ ভূমিকা রাখে।মৌলিক অধিকার সংবিধানের মাধ্যমে প্রাপ্ত নাগরিকের অধিকার। এ অধিকার লঙ্ঘিত হলে বিচার বিভাগের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। 'একমাত্র জরুরি অবস্থা ব্যতীত সরকার এ অধিকার খর্ব করতে পারে না। অন্যদিকে, মানবাধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা জাতিসংঘ কর্তৃক, ঘোষিত এবং এর রক্ষক জাতিসংঘ। মানবাধিকারও ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের অতি গুরুত্বপূর্ণ অনুসংগ। এটি মানুষের জন্মগত অধিকার। মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় রাষ্ট্র এবং ব্যক্তি এসব অধিকার কেবল রাষ্ট্রের মধ্যেই ভোগ করতে পারে। মানবাধিকার একটি বিশ্বজনীন অধিকার। জাতিসংঘ এর রক্ষক ও অভিভাবক হলেও এর বাস্তবায়নের দায়িত্ব সকল সদস্য রাষ্ট্রের। ব্যক্তি মৌলিক অধিকার লাভ করে রাষ্ট্রে জন্মগ্রহণ করার ফলে অন্যদিকে মানবাধিকার লাভকরে মানুষ হিসেবে।মানুষের অস্তিত্ব রক্ষা, সহজাত ক্ষমতার সৃজনশীল বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য মানবাধিকার ও মৌলিক অধিকার দুটোই নাগরিক জীবনে সমভাবে প্রয়োজন। উল্লেখ্য মৌলিক অধিকার থেকে মানবাধিকারের ক্ষেত্র বিস্তৃত। মৌলিক অধিকারের সব দিকই মানবাধিকারে উল্লেখ্য আছে। কিন্তু মানবাধিকারের সব দিক মৌলিক অধিকারে উল্লেখ নেই। তাই বলা হয়, সব মৌলিক অধিকার মানবাধিকার কিন্তু সব মানবাধিকার মৌলিক অধিকারের আওতায় পড়ে না।

উত্তর

অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ। এ যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। এ যেন প্রখ্যাত চিত্রশিল্পি ভিঞ্চির মুনালিসার ছবি উল্টিয়ে পাল্টিয়ে দেখা। চাল না কিনে যেমন ভাতের আশা করা যায় না কর্তব্য পালন না করে তেমনি অধিকারের আশা করা যায় না।অধিকার ভোগের সাথে সাথে প্রত্যেক নাগরিককে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। এসব দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধিত হয়। রাষ্ট্রের নাগরিকগণ যদি সবসময় রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার ভোগ করতে চায় এবং কোনো ধরনের দায়িত্ব ও কর্তব্য পালন না করে তাহলে রাষ্ট্র কখনই ব্যক্তিকে তার অধিকার প্রদান করতে পারবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একটি গ্রামের নাগরিকের ছেলেমেয়েদের পড়ালেখা করানোর জন্য সে গ্রামে সরকার কর্তৃক স্কুল প্রতিষ্ঠা করে দেওয়া নাগরিকের অধিকার কিন্তু স্কুল সার্বিকভাবে পরিচালিত হওয়ার জন্য ছেলেমেয়েদের স্কুলে ভালোমন্দ বিষয়ে খোঁজখবর রাখা নাগরিকের কর্তব্য। নাগরিকরা যদি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, নিয়মিত কর প্রদান, দরিদ্র ও অসহায় ব্যক্তিকে সাহায্য, সামাজিক প্রতিষ্ঠান গঠন, ভোট প্রদান ইত্যাদি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে তাহলে তারা রাষ্ট্র থেকে নানাবিধ সুযোগ-সুবিধা ভোগ করবে। আর এসব সুযোগ-সুবিধাই হলো নাগরিকের অধিকার। কেননা অধিকার বিষয়টির সাথে সাথে নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি চলে আসে। আবার দায়িত্ব ও কর্তব্য বিষয়টির সাথে নাগরিকের অধিকার বিষয়টি সম্পর্কযুক্ত। এ কারণেই অধিকার ভোগের সাথে সাথে প্রত্যেক নাগরিককে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি, শিক্ষা শেষ, চিকিৎসা নেই, জ্যাম আর জ্যাম, লোডশেডিং বলে চিৎকার করলাম অথচ কর দিলাম না; আর দিলেও ফাঁক ফোকর খুঁজে কীভাবে কম দেওয়া যায় তার অপচেষ্টার মধ্যে দায়িত্ব ও কর্তব্য নিহিত নয়। বরং দায়িত্ব সঠিকভাবে পালন করলেই স্বয়ংক্রিয়ভাবে অধিকার হাতে এসে ধরা দেয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।