"উক্ত বিষয়টি মানুষের মানবিক মর্যাদাবোধকে সমুন্নত করে"-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'উক্ত বিষয়টি মানুষের মানবিক মর্যাদাবোধকে সমুন্নত করে'। বক্তব্যটিতে উক্ত বিষয় বলতে মানবাধিকারকে বুঝানো হয়েছে। তাই উক্তিটি যথার্থ এবং বর্তমান বিশ্বায়নের পটভূমিতে অত্যন্ত প্রাসঙ্গিক।মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এ অধিকার সমাজ, রাষ্ট্রীয় ও বিশ্ব পরিমণ্ডলে মানুষের ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলে। মানবাধিকারের মাধ্যমে মানুষ জানতে পারে মানুষ হিসেবে কোনটি তার অধিকার। এবং এ অধিকারের কতটুকু তাকে দেওয়া হচ্ছে, কতটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে। তার প্রাপ্ত অধিকারটুকু তাকে কর্তব্যপরায়ণ করে তোলে আর যে অধিকার থেকে সে বঞ্চিত সে বিষয়ে তার মর্যাদাবোধকে জাগিয়ে তোলে। অপরদিকে, মানবাধিকারসমূহ মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। ব্যক্তির ব্যক্তিত্ববোধের যত বিকাশ ঘটে ব্যক্তি ততই আত্মমর্যাদাবোধ সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে ব্যক্তিত্ব বিকাশ ছাড়া কোনো ব্যক্তিই তার মর্যাদা সম্পর্কে সচেতন হতে পারে না।জাতিসংঘের ঘোষণাপত্রে ১ ও ২ ধারায় যে মানবাধিকারের কথা উল্লেখ করা হয়েছে তাতে যেকোনো রাষ্ট্রের যেকোনো মানুষের মানবিক মর্যাদাবোধ সমুন্নত রাখতে সাহায্য করে। এসব মানবাধিকারসমূহ মানুষ মানুষে একধরনের বিশ্বাস ও ভালোবাসার সৃষ্টি করে। সমাজে প্রবাহমান থাকে এক ধরনের স্বাধীনতা ও সাম্য। সমাজ থেকে বিভেদ-বিদ্বেষ দূর করে মানবাধিকার প্রেম ও পুণ্যের এক ধরনের বন্ধনে মানুষকে গেঁথে ফেলে। ফলে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের সদস্য হিসেবে মানুষের মানবিক মর্যাদাবোধ ক্রমান্বয়ে সমুন্নত হতে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"উক্ত বিষয়টি মানুষের মানবিক মর্যাদাবোধকে সমুন্নত করে"-উক্তিটি বিশ্ল…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর