উদ্দীপকে উল্লিখিত মৌলিক অধিকার' এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য কী?
উত্তর: মৌলিক অধিকার ও মানবাধিকার দুটোই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে বিশেষ ভূমিকা রাখে।মৌলিক অধিকার সংবিধানের মাধ্যমে প্রাপ্ত নাগরিকের অধিকার। এ অধিকার লঙ্ঘিত হলে বিচার বিভাগের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। 'একমাত্র জরুরি অবস্থা ব্যতীত সরকার এ অধিকার খর্ব করতে পারে না। অন্যদিকে, মানবাধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা জাতিসংঘ কর্তৃক, ঘোষিত এবং এর রক্ষক জাতিসংঘ। মানবাধিকারও ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের অতি গুরুত্বপূর্ণ অনুসংগ। এটি মানুষের জন্মগত অধিকার। মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় রাষ্ট্র এবং ব্যক্তি এসব অধিকার কেবল রাষ্ট্রের মধ্যেই ভোগ করতে পারে। মানবাধিকার একটি বিশ্বজনীন অধিকার। জাতিসংঘ এর রক্ষক ও অভিভাবক হলেও এর বাস্তবায়নের দায়িত্ব সকল সদস্য রাষ্ট্রের। ব্যক্তি মৌলিক অধিকার লাভ করে রাষ্ট্রে জন্মগ্রহণ করার ফলে অন্যদিকে মানবাধিকার লাভকরে মানুষ হিসেবে।মানুষের অস্তিত্ব রক্ষা, সহজাত ক্ষমতার সৃজনশীল বিকাশ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য মানবাধিকার ও মৌলিক অধিকার দুটোই নাগরিক জীবনে সমভাবে প্রয়োজন। উল্লেখ্য মৌলিক অধিকার থেকে মানবাধিকারের ক্ষেত্র বিস্তৃত। মৌলিক অধিকারের সব দিকই মানবাধিকারে উল্লেখ্য আছে। কিন্তু মানবাধিকারের সব দিক মৌলিক অধিকারে উল্লেখ নেই। তাই বলা হয়, সব মৌলিক অধিকার মানবাধিকার কিন্তু সব মানবাধিকার মৌলিক অধিকারের আওতায় পড়ে না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মৌলিক অধিকার' এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য কী?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর