উদ্দীপকের মি. জামান কোন ধরনের কর্তব্য পালন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. জামান অর্থনৈতিক কর্তব্য পালন করেন।অর্থনৈতিক কর্তব্য হলো রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও রাষ্ট্রকে আর্থিক সহায়তা প্রদান করা। নাগরিকদের আয় অনুযায়ী কর প্রদান, রাষ্ট্রীয় অর্থ সহায়তায় অংশগ্রহণ এবং অর্থনৈতিক নিয়মনীতি মেনে চলা অর্থনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত হয়।উদ্দীপকে বর্ণিত মি. জামান একজন শিল্পপতি হিসেবে তার ব্যবসায় ও আয়ের সঠিক হিসাব করে প্রতি বছর সরকারকে কর প্রদান করেন। এর মাধ্যমে তিনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তার অর্থনৈতিক কর্তব্য পালন করছেন। কর প্রদানের অর্থ হলো রাষ্ট্রকে নাগরিক কল্যাণে ব্যয় করার জন্য অর্থ জোগান দেওয়া, যা নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে। যদি নাগরিকরা কর না দেয়, তবে রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ ব্যাহত হয়। মি. জামান নিয়মিত কর প্রদান্নে মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থনৈতিক সহযোগিতা করছেন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার এই দায়িত্বশীল আচরণ অন্যান্য নাগরিকদেরও অর্থনৈতিক 'কর্তব্য পালনে সচেতন হতে অনুপ্রাণিত করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. জামান কোন ধরনের কর্তব্য পালন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর