শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত আইন নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে- তুমি কি এই বক্তব্যের সাথে একমত? মতামত দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের উল্লিখিত আইন তথা বাংলাদেশের তথ্য অধিকার আইন নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।নাগরিক জীবনে তথ্য অধিকার আইন গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। এই আইন জনগণের জানার অধিকারকে প্রতিষ্ঠিত করে, ফলে রাষ্ট্রের কর্মকাণ্ডে স্বচ্ছতা আসে। নাগরিকরা প্রশাসনিক সিদ্ধান্ত, সেবার মান ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে সচেতন হতে পারে, যা দায়িত্বশীল শাসনের পথ সুগম করে এবং দুর্নীতি হ্রাসে সহায়ক হয়।'ক' রাষ্ট্রে প্রণীত আইনের ফলে জনগণ প্রয়োজনীয় তথ্য দ্রুত জানতে পারবে- বাংলাদেশেও ঠিক তেমনই তথ্য অধিকার আইন কার্যকর হওয়ায় নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন খাতে তথ্য পাওয়ার সুযোগ বাড়ার ফলে জনসেবায় জবাবদিহি বেড়েছে এবং দুর্নীতির সুযোগ কমেছে। তবে এ প্রভাব পুরোপুরি বাস্তবায়নে কিছু বাধা রয়েছে। শহরকেন্দ্রিক সচেতনতা, প্রযুক্তির ঘাটতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাব এবং - তথ্যপ্রদানে অনীহা এখনও বড় সমস্যা। অনেক দপ্তর তথ্য চেয়ে আবেদন গ্রহণেই অনীহা দেখায় বা সময়মতো তথ্য সরবরাহ করে না। তথ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তি না থাকায় প্রক্রিয়াও ধীরগতির। প্রশাসনিক অভ্যস্ততায় তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় উর্ধ্বতনের অনুমতির অপেক্ষা করতে হয়। উপরন্তু, তথ্য প্রদানে ব্যর্থতার জন্য জরিমানার হার এতই কম যে, তা অধিকাংশ ক্ষেত্রে নিরুৎসাহমূলক নয়। এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তথ্য আইন নাগরিকদের রাষ্ট্রীয় সম্পদ ও সেবার ওপর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করছে।সুতরাং, তথ্য অধিকার আইন নাগরিকদের সচেতন, সক্রিয় ও শক্তিশালী করে তোলায় নির্ভরযোগ্য ভূমিকা রাখে- এই আইনের যথাযথ প্রয়োগ নাগরিক জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত আইন নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে- তুমি কি এ…

উদ্দীপক

'ক' রাষ্ট্র নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য একটি আইন প্রণয়ন করে। এই আইন প্রণয়নের ফলে জনগণ তাদের প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে জানতে পারবে। ফলে দেশটিতে দুর্নীতি হ্রাস পাবে।

Dhaka · 2025

উত্তর

আইনগত অধিকার হলো সেসব অধিকার যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত।

উত্তর

সামাজিক অধিকার মানুষের মৌলিক চাহিদা পূরণ, সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য অপরিহার্য। সামাজিক অধিকারগুলো সাধারণত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের অন্তর্ভুক্ত; যা একটি দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত। এই অধিকারগুলো ব্যক্তির জীবনযাত্রার মানোন্নয়নে এবং একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া সামাজিক অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলের সামাজিক অধিকার প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের 'ক' রাষ্ট্রে তথ্য অধিকার আইনের ইঙ্গিত রয়েছে।তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ আইন, যা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এই আইনের মাধ্যমে সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইন ২০০৯ 'সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি পায় এবং ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়।তথ্য অধিকার আইন অনুযায়ী, তথ্য জানার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনগণ রাষ্ট্রের ক্ষমতার মালিক হওয়ায় তাদের তথ্য জানার সুযোগ দিতে হবে- এই বিশ্বাস থেকেই আইনটি তৈরি হয়। এ আইন কার্যকর হওয়ার ফলে জনগণ প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সচেতন হতে পারে, অন্যায়-অনিয়ম প্রকাশ্যে আসে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। ফলে দুর্নীতি কমে, এবং সুশাসনের পথ সুগম হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্র একটি আইন প্রণয়ন করেছে. যার ফলে জনগণ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং এতে দুর্নীতি হ্রাস পাবে। এই পরিস্থিতির বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি বাংলাদেশের তথ্য অধিকার আইন, ২০০৯-এর ইঙ্গিত বহন করে।অতএব, 'ক' রাষ্ট্রে যেই আইনটির কথা বলা হয়েছে, তা তথ্য অধিকার আইন বলেই চিহ্নিত করা যায়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের উল্লিখিত আইন তথা বাংলাদেশের তথ্য অধিকার আইন নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি।নাগরিক জীবনে তথ্য অধিকার আইন গণতন্ত্রের ভিত্তি মজবুত করে। এই আইন জনগণের জানার অধিকারকে প্রতিষ্ঠিত করে, ফলে রাষ্ট্রের কর্মকাণ্ডে স্বচ্ছতা আসে। নাগরিকরা প্রশাসনিক সিদ্ধান্ত, সেবার মান ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে সচেতন হতে পারে, যা দায়িত্বশীল শাসনের পথ সুগম করে এবং দুর্নীতি হ্রাসে সহায়ক হয়।'ক' রাষ্ট্রে প্রণীত আইনের ফলে জনগণ প্রয়োজনীয় তথ্য দ্রুত জানতে পারবে- বাংলাদেশেও ঠিক তেমনই তথ্য অধিকার আইন কার্যকর হওয়ায় নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন খাতে তথ্য পাওয়ার সুযোগ বাড়ার ফলে জনসেবায় জবাবদিহি বেড়েছে এবং দুর্নীতির সুযোগ কমেছে। তবে এ প্রভাব পুরোপুরি বাস্তবায়নে কিছু বাধা রয়েছে। শহরকেন্দ্রিক সচেতনতা, প্রযুক্তির ঘাটতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভাব এবং - তথ্যপ্রদানে অনীহা এখনও বড় সমস্যা। অনেক দপ্তর তথ্য চেয়ে আবেদন গ্রহণেই অনীহা দেখায় বা সময়মতো তথ্য সরবরাহ করে না। তথ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তি না থাকায় প্রক্রিয়াও ধীরগতির। প্রশাসনিক অভ্যস্ততায় তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় উর্ধ্বতনের অনুমতির অপেক্ষা করতে হয়। উপরন্তু, তথ্য প্রদানে ব্যর্থতার জন্য জরিমানার হার এতই কম যে, তা অধিকাংশ ক্ষেত্রে নিরুৎসাহমূলক নয়। এসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তথ্য আইন নাগরিকদের রাষ্ট্রীয় সম্পদ ও সেবার ওপর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করছে।সুতরাং, তথ্য অধিকার আইন নাগরিকদের সচেতন, সক্রিয় ও শক্তিশালী করে তোলায় নির্ভরযোগ্য ভূমিকা রাখে- এই আইনের যথাযথ প্রয়োগ নাগরিক জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।