উদ্দীপকের 'ক' রাষ্ট্রের নাগরিকগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রের নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে।রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণের নিমিত্তে যে স্বাধীনতা মানুষ ভোগ করে তাই রাজনৈতিক স্বাধীনতা। আধুনিক গণতন্ত্রের যুগে বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণই রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে থাকে। ভোট প্রদানের স্বাধীনতা, নির্বাচিত হওয়ার স্বাধীনতা, সরকারি চাকরি লাভের স্বাধীনতা প্রভৃতি এর অন্তর্ভুক্ত। গণতান্ত্রিক -শাসনব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতার গুরুত্ব অপরিসীম।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের নাগরিকগণ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না। সরকারি সব সুযোগ লাভের সমঅধিকার তাদের রয়েছে। এরূপ বর্ণনায় স্পষ্টত রাজনৈতিক স্বাধীনতার চিত্র প্রকাশ পেয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের নাগরিকগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর