শেয়ারFacebookWhatsApp

'খ'-এর সংগঠনটি কী ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: 'খ' এর সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী।চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী তাদের পছন্দের দল ও ব্যক্তিকে অর্থ দিয়ে বা অন্যভাবে সাহায্য-সহযোগিতা করে। এসব নেতা বা ব্যক্তি নির্বাচিত হয়ে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পক্ষে আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।উদ্দীপকের 'খ' একটি সংগঠনের সদস্য। এই সংগঠনটির কাজ হলো সরকারের উপর চাপ দিয়ে নিজস্ব স্বার্থ রক্ষা করা। 'খ' এর সংগঠন জনগণের কথা ভাবে না। এরূপ বক্তব্যে স্পষ্টভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিচয় ফুটে ওঠে। কেননা, একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী সর্বদা নিজ গোষ্ঠীর স্বার্থের জন্য কাজ করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'খ'-এর সংগঠনটি কী ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' একটি সংগঠনের সদস্য। এ সংগঠনটি জনমতের ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে চায়। অপরদিকে, 'খ' একটি সংগঠনের সদস্য। এ সংগঠনটির কাজ হলো সরকারের ওপর চাপ দিয়ে নিজস্ব স্বার্থ রক্ষা করা। 'ক'-এর সংগঠন জনগণের কথা ভাবে, 'খ'-এর সংগঠন জনগণের কথা ভাবে না।

Jessore · 2025

উত্তর

প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি রাজনৈতিক দল।

উত্তর

কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

উত্তর

'খ' এর সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী।চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী তাদের পছন্দের দল ও ব্যক্তিকে অর্থ দিয়ে বা অন্যভাবে সাহায্য-সহযোগিতা করে। এসব নেতা বা ব্যক্তি নির্বাচিত হয়ে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পক্ষে আইন প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।উদ্দীপকের 'খ' একটি সংগঠনের সদস্য। এই সংগঠনটির কাজ হলো সরকারের উপর চাপ দিয়ে নিজস্ব স্বার্থ রক্ষা করা। 'খ' এর সংগঠন জনগণের কথা ভাবে না। এরূপ বক্তব্যে স্পষ্টভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর পরিচয় ফুটে ওঠে। কেননা, একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী সর্বদা নিজ গোষ্ঠীর স্বার্থের জন্য কাজ করে থাকে।

উত্তর

গণতান্ত্রিক ব্যবস্থায় 'ক' এর সংগঠন তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' একটি সংগঠনের সদস্য, যারা জনমতের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করতে চায়। এটি স্পষ্টতই একটি রাজনৈতিক দলের পরিচায়ক। রাজনৈতিক দল হলো একটি সংগঠিত গোষ্ঠী, যারা নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে জনসমর্থন অর্জনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। গণতন্ত্রে রাজনৈতিক দল নাগরিকদের মতামতকে কেন্দ্র করে সরকার গঠনে সহায়তা করে। তারা নির্বাচন, প্রচার, রাজনৈতিক শিক্ষা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গতিশীল রাখে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জনগণের মতামত সংগ্রহ করে, রাজনৈতিকভাবে জনগণকে সচেতন করে তোলে এবং প্রতিনিধিত্বমূলক শাসনের মাধ্যমে জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে। রাজনৈতিক দল সরকারের গঠন ও কার্যকারিতা নির্ধারণে মুখ্য ভূমিকা রাখে। তারা জনগণের স্বার্থ ও চাহিদাকে সরকারের নিকট উপস্থাপন করে, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ায় এবং সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখে। এছাড়া রাজনৈতিক দল সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলে সহায়তা করে, যা রাজনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত। 'ক'-এর সংগঠনও এই ধারাবাহিকতায় জনগণের রায়কে ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, যা গণতন্ত্রের মূল নীতি। এভাবে রাজনৈতিক দল হিসেবে 'ক'-এর সংগঠন গণতান্ত্রিক শাসনকে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করে তোলে। ফলে জনগণের শাসনের ধারণা বাস্তব রূপ পায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।