শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত মি. জামানের এরূপ কর্তব্য পালন রাষ্ট্রে নাগরিকের অধিকার ভোগ নিশ্চিত করে- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. জামানের এরূপ কর্তব্য পালন রাষ্ট্রে নাগরিকের অধিকার ভোগ নিশ্চিত করে- উক্তিটি যথার্থ। নাগরিকের অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যেসব অধিকার পায়, তা ভোগের জন্য তাকে কিছু কর্তব্য পালন করতে হয়। যেমন- ভোটাধিকার প্রয়োগ, কর প্রদান, আইন মেনে চলা ইত্যাদি। অধিকার ও কর্তব্য, পরস্পর নির্ভরশীল; একটি ছাড়া অন্যটি পূর্ণতা পায় না। তাই রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। রাষ্ট্র নাগরিককে অধিকার দেয়, কিন্তু সে অধিকার বাস্তবায়নের জন্য। নাগরিককে তার কর্তব্য পালন করতেই হয়। যদি কেউ কেবল, অধিকার দাবি করে কিন্তু কর্তব্য পালন না করে, তবে রাষ্ট্রের পক্ষে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। উদাহরণস্বরূপ, কর প্রদান না করলে রাষ্ট্রের উন্নয়ন থেমে যাবে, ফলে শিক্ষা, স্বাস্থ্য বা নিরাপত্তার অধিকারও বাধাগ্রস্ত হবে। আবার কেউ যদি আইন না মানে, তবে অন্যের জীবন বা সম্পদের নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে। এভাবে একজন নাগরিকের কর্তব্য পালন অন্য নাগরিকের অধিকারকে সুরক্ষা দেয়। একইভাবে, ব্যক্তি সমাজ থেকে অধিকার পায় এবং সমাজের প্রতি কর্তব্য পালন করে। তাই অধিকার ও কর্তব্য শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কর্তব্য পালনের মাধ্যমেই নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায়, যার ফলে রাষ্ট্র তাকে অধিকার দিতে বাধ্য থাকে। সুতরাং বলা যায়, অধিকার ও কর্তব্য পরস্পরের পরিপূরক। কর্তব্য পালনের মাধ্যমেই নাগরিক তার অধিকার ভোগের উপযুক্ততা অর্জন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত মি. জামানের এরূপ কর্তব্য পালন রাষ্ট্রে নাগরিকের অ…

উদ্দীপক

মি. জামান একজন শিল্পপতি। তিনি অনেকগুলো কলকারখানার মালিক ও ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে জড়িত। মি. জামান প্রতিবছর তার আয়ের সঠিক হিসাব করে সরকারকে কর দিয়ে থাকেন। এছাড়া তার কারখানায় নারী-পুরুষ উভয় ধরনের শ্রমিক একই মজুরি পেয়ে থাকে।

Dhaka · 2025

উত্তর

নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি, যা মানুষের বিচারবুদ্ধি ও ন্যায়বোধ থেকে উদ্ভূত।

উত্তর

তথ্য অধিকার নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সঠিক তথ্য ব্যতীত কোনো কাজ বা পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সম্ভবপর নয়। তথ্য ব্যক্তিগত জীবনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাষ্ট্রীয় জীবনেও অপরিহার্য অংশ হয়ে রয়েছে। সঠিক তথ্য না থাকলে আইন বিভাগের আইন প্রণয়ন, শাসন বিভাগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিচার বিভাগের বিচারকার্য সম্পন্ন করা সম্ভব নয়। মূলত তথ্যের অবাধ প্রবাহ ব্যতীত আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায় না। এসব কারণে তথ্য অধিকার প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের মি. জামান অর্থনৈতিক কর্তব্য পালন করেন।অর্থনৈতিক কর্তব্য হলো রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও রাষ্ট্রকে আর্থিক সহায়তা প্রদান করা। নাগরিকদের আয় অনুযায়ী কর প্রদান, রাষ্ট্রীয় অর্থ সহায়তায় অংশগ্রহণ এবং অর্থনৈতিক নিয়মনীতি মেনে চলা অর্থনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত হয়।উদ্দীপকে বর্ণিত মি. জামান একজন শিল্পপতি হিসেবে তার ব্যবসায় ও আয়ের সঠিক হিসাব করে প্রতি বছর সরকারকে কর প্রদান করেন। এর মাধ্যমে তিনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তার অর্থনৈতিক কর্তব্য পালন করছেন। কর প্রদানের অর্থ হলো রাষ্ট্রকে নাগরিক কল্যাণে ব্যয় করার জন্য অর্থ জোগান দেওয়া, যা নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে। যদি নাগরিকরা কর না দেয়, তবে রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ ব্যাহত হয়। মি. জামান নিয়মিত কর প্রদান্নে মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থনৈতিক সহযোগিতা করছেন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার এই দায়িত্বশীল আচরণ অন্যান্য নাগরিকদেরও অর্থনৈতিক 'কর্তব্য পালনে সচেতন হতে অনুপ্রাণিত করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. জামানের এরূপ কর্তব্য পালন রাষ্ট্রে নাগরিকের অধিকার ভোগ নিশ্চিত করে- উক্তিটি যথার্থ। নাগরিকের অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যেসব অধিকার পায়, তা ভোগের জন্য তাকে কিছু কর্তব্য পালন করতে হয়। যেমন- ভোটাধিকার প্রয়োগ, কর প্রদান, আইন মেনে চলা ইত্যাদি। অধিকার ও কর্তব্য, পরস্পর নির্ভরশীল; একটি ছাড়া অন্যটি পূর্ণতা পায় না। তাই রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। রাষ্ট্র নাগরিককে অধিকার দেয়, কিন্তু সে অধিকার বাস্তবায়নের জন্য। নাগরিককে তার কর্তব্য পালন করতেই হয়। যদি কেউ কেবল, অধিকার দাবি করে কিন্তু কর্তব্য পালন না করে, তবে রাষ্ট্রের পক্ষে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। উদাহরণস্বরূপ, কর প্রদান না করলে রাষ্ট্রের উন্নয়ন থেমে যাবে, ফলে শিক্ষা, স্বাস্থ্য বা নিরাপত্তার অধিকারও বাধাগ্রস্ত হবে। আবার কেউ যদি আইন না মানে, তবে অন্যের জীবন বা সম্পদের নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে। এভাবে একজন নাগরিকের কর্তব্য পালন অন্য নাগরিকের অধিকারকে সুরক্ষা দেয়। একইভাবে, ব্যক্তি সমাজ থেকে অধিকার পায় এবং সমাজের প্রতি কর্তব্য পালন করে। তাই অধিকার ও কর্তব্য শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় কল্যাণের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কর্তব্য পালনের মাধ্যমেই নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায়, যার ফলে রাষ্ট্র তাকে অধিকার দিতে বাধ্য থাকে। সুতরাং বলা যায়, অধিকার ও কর্তব্য পরস্পরের পরিপূরক। কর্তব্য পালনের মাধ্যমেই নাগরিক তার অধিকার ভোগের উপযুক্ততা অর্জন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।