শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সরকার পরিচালনার এ নীতিটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়'- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আধুনিক সরকার পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও বাস্তবে এই নীতিটি পুরাপুরি বাস্তবায়ন করা সম্ভবও নয় কাম্যও নয়।আধুনিক সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব ও ক্ষমতা থাকবে এবং তারা একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি আধুনিক সরকার পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও বাস্তবে এই নীতিটি পুরাপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ প্রথমত, সরকারের তিনটি বিভাগ আইন, শাসন ও বিচার একে অপরের ওপর নির্ভরশীল। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ তা বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ সেই আইনের ব্যাখ্যা দেয়। তাই, তারা সম্পূর্ণভাবে আলাদা হয়ে কাজ করতে পারে না। দ্বিতীয়ত, বাস্তবে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার কিছু মিশ্রণ দেখা যায়। যেমন- শাসন বিভাগ আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আবার বিচার বিভাগ কিছু ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে। তৃতীয়ত, সংবিধান সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন করলেও, কিছু ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন- শাসন বিভাগ আইন বিভাগের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। চতুর্থত, অনেক সময় রাজনৈতিক কারণে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। ক্ষমতাসীন দল বিচার বিভাগ বা শাসন বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। পঞ্চমত, অনেক দেশে নির্বাহী বিভাগ, অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হাতে বেশি ক্ষমতা থাকে। তারা আইন বিভাগ এবং বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে পারে।এছাড়া আধুনিককালে বিচার বিভাগ জনস্বার্থে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে থাকে। জরুরি অবস্থায় সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে। আধুনিক সরকার পরিচালনা একটি জটিল প্রক্রিয়া। তাই বলা যায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি আদর্শ ধারণা হলেও, বাস্তবে এটি পুরাপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সরকার পরিচালনার এ নীতিটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্…

উদ্দীপক

মুঘল শাসনামলে প্রদেশ পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য 'ফৌজদার', কর আদায়ের জন্য 'আমল গুজার' এবং বিচার কাজের জন্য 'কাজী' নিয়োগ করা হতো। নিয়োগপ্রাপ্তরা স্বাধীনভাবে কাজ করতেন। পরবর্তীতে ব্রিটিশ সরকার এ ব্যবস্থা রহিত করে।

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট।

উত্তর

আইনসভা যখন দুটি পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা বলে। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার একটি নিম্নকক্ষ এবং অন্যটি উচ্চকক্ষ নামে অভিহিত। উভয় কক্ষের সদস্যসংখ্যা কত হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তবে নিম্নকক্ষের সদস্যরা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। আর উচ্চকক্ষের সদস্যরা বিভিন্নভাবে উচ্চকক্ষে আসেন। যেমন- ১. উত্তরাধিকারসূত্রে, ২. মনোনয়নের মাধ্যমে, ৩. প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এবং ৪. পরোক্ষ নির্বাচনের মাধ্যমে

উত্তর

উদ্দীপকে মুঘল শাসনামলে প্রদেশ পরিচালনার যে পদ্ধতির কথা বলা হয়েছে, তা আধুনিক সরকার পরিচালনার 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ' নীতিকে নির্দেশ করে।আধুনিক সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল ধারণা হলো সরকারের তিনটি বিভাগ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সংবিধান প্রদত্ত নিজ নিজ দায়িত্ব ও ক্ষমতা অপরের কাজে হস্তক্ষেপ করবে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূলকথা হলো সরকারের তিনটি বিভাগকে আলাদা করে তাদের নিজ নিজ দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা। এর মাধ্যমে সরকারের প্রতিটি বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে।উদ্দীপকে মুঘল শাসনামলে ফৌজদার, আমল গুজার, এবং কাজই এই তিনটি পদের কর্মকর্তাদের আলাদা দায়িত্ব ও স্বাধীনতা দেওয়ার মাধ্যমে ক্ষমতা স্বতন্ত্রীকরণের একটি প্রাথমিক রূপ দেখা যায়। এই কর্মকর্তারা নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতেন এবং একে অপরের কাজে। হস্তক্ষেপ করতেন না।তাই বলা যায়, উদ্দীপকের শাসন পদ্ধতিটি আধুনিক সরকার পরিচালনার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে নির্দেশ করে, যেখানে সরকারের তিনটি। বিভাগ নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করে এবং একে অপরের কাজে হস্তক্ষেপ করে না।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আধুনিক সরকার পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও বাস্তবে এই নীতিটি পুরাপুরি বাস্তবায়ন করা সম্ভবও নয় কাম্যও নয়।আধুনিক সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের তিনটি বিভাগ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব ও ক্ষমতা থাকবে এবং তারা একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি আধুনিক সরকার পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও বাস্তবে এই নীতিটি পুরাপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ প্রথমত, সরকারের তিনটি বিভাগ আইন, শাসন ও বিচার একে অপরের ওপর নির্ভরশীল। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ তা বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ সেই আইনের ব্যাখ্যা দেয়। তাই, তারা সম্পূর্ণভাবে আলাদা হয়ে কাজ করতে পারে না। দ্বিতীয়ত, বাস্তবে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার কিছু মিশ্রণ দেখা যায়। যেমন- শাসন বিভাগ আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আবার বিচার বিভাগ কিছু ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে। তৃতীয়ত, সংবিধান সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন করলেও, কিছু ক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন- শাসন বিভাগ আইন বিভাগের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। চতুর্থত, অনেক সময় রাজনৈতিক কারণে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। ক্ষমতাসীন দল বিচার বিভাগ বা শাসন বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। পঞ্চমত, অনেক দেশে নির্বাহী বিভাগ, অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হাতে বেশি ক্ষমতা থাকে। তারা আইন বিভাগ এবং বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে পারে।এছাড়া আধুনিককালে বিচার বিভাগ জনস্বার্থে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে থাকে। জরুরি অবস্থায় সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে। আধুনিক সরকার পরিচালনা একটি জটিল প্রক্রিয়া। তাই বলা যায়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটি আদর্শ ধারণা হলেও, বাস্তবে এটি পুরাপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।