একজন নাগরিক হিসেবে জয়া কী কী অধিকার ভোগ করে? ব্যাখ্যা কর।
উত্তর: একজন নাগরিক হিসেবে জয়া সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে।অধিকার বলতে বোঝায় সমাজজীবনের এমন কতকগুলো সুযোগ-সুবিধা; যা সকলের জন্য আবশ্যক। অধিকার বলতে মানুষের আত্মবিকাশের জন্য কতিপয় সুযোগ-সুবিধা বা দাবিকে বোঝায়, যে দাবি হয় নৈতিক না হয় আইনগত ভিত্তি রয়েছে। অর্থাৎ অধিকার হলো মানুষের ইচ্ছানুযায়ী কিছু করার ক্ষমতা যা সমাজ কর্তৃক স্বীকৃত হয়। সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতিই অধিকারের মূল বিষয়। এজন্যই অধিকার বলতে সীমিত ক্ষমতা বোঝায় এবং একজনের অধিকার অন্যের কর্তব্যের ইঙ্গিত দান করে। উদ্দীপকের জয়া একজন বাংলাদেশের নাগরিক। আর বাংলাদেশের নাগরিক হিসেবে জয়া বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন আইনগত অধিকার ভোগ করতে পারবে। এ আইনগত অধিকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারে বিভক্ত। সামাজিক অধিকার হলো সেসব অধিকার যেগুলো সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্ত অপরিহার্য। জীবনধারণ, চলাফেরা, সম্পত্তি ভোগ, মতামত প্রকাশ, ধর্মপালন ইত্যাদি হলো সামাজিক অধিকার। আবার, ভোট প্রদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, আইনসভার সদস্য হওয়ার অধিকার ইত্যাদি হলো রাজনৈতিক অধিকার যার মাধ্যমে সুনাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ লাভকরে। আর নাগরিকের অর্থনৈতিক অধিকার হলো সেসব অধিকার, যা অভাব-অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ-স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জয়ার মতো প্রতিটি নাগরিক এসব অধিকার ভোগ করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
একজন নাগরিক হিসেবে জয়া কী কী অধিকার ভোগ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর