উদ্দীপকের শাসন পদ্ধতিটি আধুনিক সরকার পরিচালনার কোন নীতিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুঘল শাসনামলে প্রদেশ পরিচালনার যে পদ্ধতির কথা বলা হয়েছে, তা আধুনিক সরকার পরিচালনার 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ' নীতিকে নির্দেশ করে।আধুনিক সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল ধারণা হলো সরকারের তিনটি বিভাগ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সংবিধান প্রদত্ত নিজ নিজ দায়িত্ব ও ক্ষমতা অপরের কাজে হস্তক্ষেপ করবে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূলকথা হলো সরকারের তিনটি বিভাগকে আলাদা করে তাদের নিজ নিজ দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা। এর মাধ্যমে সরকারের প্রতিটি বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে।উদ্দীপকে মুঘল শাসনামলে ফৌজদার, আমল গুজার, এবং কাজই এই তিনটি পদের কর্মকর্তাদের আলাদা দায়িত্ব ও স্বাধীনতা দেওয়ার মাধ্যমে ক্ষমতা স্বতন্ত্রীকরণের একটি প্রাথমিক রূপ দেখা যায়। এই কর্মকর্তারা নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতেন এবং একে অপরের কাজে। হস্তক্ষেপ করতেন না।তাই বলা যায়, উদ্দীপকের শাসন পদ্ধতিটি আধুনিক সরকার পরিচালনার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে নির্দেশ করে, যেখানে সরকারের তিনটি। বিভাগ নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করে এবং একে অপরের কাজে হস্তক্ষেপ করে না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শাসন পদ্ধতিটি আধুনিক সরকার পরিচালনার কোন নীতিকে নির্দেশ ক…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর