উদ্দীপকের 'ক' রাষ্ট্রে কোন আইনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রে তথ্য অধিকার আইনের ইঙ্গিত রয়েছে।তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ আইন, যা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এই আইনের মাধ্যমে সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইন ২০০৯ 'সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি পায় এবং ৬ এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়।তথ্য অধিকার আইন অনুযায়ী, তথ্য জানার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনগণ রাষ্ট্রের ক্ষমতার মালিক হওয়ায় তাদের তথ্য জানার সুযোগ দিতে হবে- এই বিশ্বাস থেকেই আইনটি তৈরি হয়। এ আইন কার্যকর হওয়ার ফলে জনগণ প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সচেতন হতে পারে, অন্যায়-অনিয়ম প্রকাশ্যে আসে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। ফলে দুর্নীতি কমে, এবং সুশাসনের পথ সুগম হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্র একটি আইন প্রণয়ন করেছে. যার ফলে জনগণ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবে এবং এতে দুর্নীতি হ্রাস পাবে। এই পরিস্থিতির বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি বাংলাদেশের তথ্য অধিকার আইন, ২০০৯-এর ইঙ্গিত বহন করে।অতএব, 'ক' রাষ্ট্রে যেই আইনটির কথা বলা হয়েছে, তা তথ্য অধিকার আইন বলেই চিহ্নিত করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' রাষ্ট্রে কোন আইনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর