শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন করে তাদেরকে কোন কোন অধিকার থেকে বঞ্চিত করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন করে তাদেরকে মানবাধিকার থেকে বঞ্চিত করেছে।মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সেসব সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে যেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন অধিকারই হলো মানবাধিকার।উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত, যা ১৯৪৮ সালে জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের পরিপন্থি। কেননা জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে বলা হয়েছে, বিশ্বে স্বাধীনতা, ন্যায়বিচার ও শান্তির ভিত্তি হচ্ছে সব মানুষের সহজাত মর্যাদা ও সব অবিচ্ছেদ্য অধিকারের স্বীকৃতি। এর মাধ্যমে সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের সার্বজনীন স্বীকৃতি প্রদান করা হয়েছে।উদ্দীপকে উল্লিখিত রোহিঙ্গাদের নিজ দেশ থেকে বিতাড়িত করার ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। কেননা উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যে কাউকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা, দেশ ত্যাগে বাধ্য করা মানবাধিকারের চরম লঙ্ঘন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন করে তাদেরকে কোন কো…

উদ্দীপক

মিয়ানমার জাতিগত নিধনস্বরূপ রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তাদেরকে সে দেশ থেকে বিতাড়ন করছে। নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশ্ববাসীর নিকট প্রশংসাযোগ্য।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

ব্যক্তি সমাজজীবনে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না তাই মানবাধিকার।

উত্তর

জাতি ও জাতীয়তার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, জাতি জাতীয়তা থেকে পৃথক। তারা বলেন, “জাতীয়তা হলো সেই জনসমষ্টি যারা একই ধর্ম, ভাষা, বংশ, আদর্শ, আশা-আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ। কিন্তু জাতি হচ্ছে সেই জাতীয়তা, যা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংগঠিত এবং যা স্বাধীনতা লাভ করেছে অথবা স্বাধীনতা লাভে আগ্রহী।” সুতরাং জাতিতে রাজনৈতিক সংগঠন বর্তমান থাকে, কিন্তু জাতীয়তায় রাজনৈতিক সংগঠন অনুপস্থিত। জাতি হয় স্বাধীন ও সার্বভৌম, না হয় স্বাধীনতা সংগ্রামে লিপ্ত, কিন্তু জাতীয়তা এখনও সুসংগঠিত হয়নি। তা স্বাধীন নাও হতে পারে অথবা স্বাধীনতাকামী নাও হতে পারে।

উত্তর

উদ্দীপকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন করে তাদেরকে মানবাধিকার থেকে বঞ্চিত করেছে।মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সেসব সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে যেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন অধিকারই হলো মানবাধিকার।উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত, যা ১৯৪৮ সালে জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের পরিপন্থি। কেননা জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে বলা হয়েছে, বিশ্বে স্বাধীনতা, ন্যায়বিচার ও শান্তির ভিত্তি হচ্ছে সব মানুষের সহজাত মর্যাদা ও সব অবিচ্ছেদ্য অধিকারের স্বীকৃতি। এর মাধ্যমে সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের সার্বজনীন স্বীকৃতি প্রদান করা হয়েছে।উদ্দীপকে উল্লিখিত রোহিঙ্গাদের নিজ দেশ থেকে বিতাড়িত করার ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। কেননা উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যে কাউকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা, দেশ ত্যাগে বাধ্য করা মানবাধিকারের চরম লঙ্ঘন।

উত্তর

উদ্দীপকে মিয়ানমারের জাতিগত নিধনের সাথে বাংলাদেশের ২৫ মার্চের রাতের বাঙালির ওপর পাকিস্তানি প্রশাসন কর্তৃক চালানো গণহত্যার সাদৃশ্য রয়েছে।১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালিদের ওপর যে নৃশংস গণহত্যা চালায়, তা ইতিহাসে এক ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত। 'অপারেশন সার্চলাইট' নামক এই পরিকল্পিত সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল স্বাধীনতার দাবিতে গড়ে ওঠা বাঙালি প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করা। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হত্যাযজ্ঞে ঢাকা শহর রক্তাক্ত হয়ে ওঠে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, সদরঘাট ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। পাকিস্তানি বাহিনী ছাত্র-শিক্ষক, পুলিশ, বাঙালি সামরিক সদস্য ও সাধারণ জনগণকে নির্মমভাবে হত্যা করে।উদ্দীপকে মিয়ানমার জাতিগত নিধনস্বরূপ রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তাদেরকে সে দেশ থেকে বিতাড়ন করছে। এ ঘটনায় ২৫ মার্চের অপারেশন সার্চলাইট নামক গণহত্যার সাদৃশ্য পাওয়া যায়। এই গণহত্যায় কত মানুষ নিহত হয়েছে, তার সঠিক সংখ্যা জানা না গেলেও বিভিন্ন সূত্র মতে, কয়েক হাজার মানুষ এক রাতেই প্রাণ হারায়। আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনীতিকরা এটিকে 'গণহত্যা হিসেবে অভিহিত করেন। সাংবাদিক অ্যান্তনি ম্যাসকারেনহাস এই হত্যাকাণ্ডের ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন, যা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তোলে। তবে এই বর্বরতা বাঙালির স্বাধীনতার সংকল্পকে আরও দৃঢ় করে তোলে এবং পরদিন, ২৬ মার্চ, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। 'ইতিহাসের এই নির্মম রাত স্মরণে বাংলাদেশ ২৫ মার্চকে 'গণহত্যা দিবস' হিসেবে পালন করে, যা পাকিস্তানি শাসনের নিষ্ঠুরতার সাক্ষ্য বহন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।