শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে 'তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে আমার 'পাঠ্যবইয়ের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে।'নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সচেতন, সংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য অপরিহার্য। নাগরিক হিসেবে আমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্র, সমাজ ও অপর নাগরিকের প্রতি কিছু নির্দিষ্ট দায়িত্বও রয়েছে। এই দায়িত্ব পালন, করলেই সুশাসন, শান্তি ও সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। তাই প্রতিটি নাগরিকের মধ্যে কর্তব্যবোধ জাগ্রত থাকা আবশ্যক।উদ্দীপকে দেখা যায়, জনাব মুশফিক খান এক জনসভায় সবাইকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে কিছু দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি দলীয় নেতা-কর্মীদের রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কোনো কাজ না করার নির্দেশ দেন এবং রাষ্ট্রের প্রদত্ত দায়িত্ব পালনের মাধ্যমে সেবাবোধ জাগ্রত করার কথা বলেন। তার এই বক্তব্য নাগরিক কর্তব্যের প্রতিই ইঙ্গিত করে। প্রতিটি নাগরিকের উচিত-আইন মেনে চলা, শৃঙ্খলা রক্ষা করা, কর প্রদান করা, অন্যের অধিকার রক্ষা করা এবং জাতীয় সম্পত্তির সুরক্ষা করা। এছাড়া দুর্যোগকালীন সময়ে রাষ্ট্রের পাশে দাঁড়ানো, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করাও নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। জনাব মুশফিক খানের বক্তব্যে, এই সব দায়িত্ব পালনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে 'তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প…

উদ্দীপক

জনপ্রিয় নেতা জনাব মুশফিক খান এক জনসভায় বললেন, "সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য সবাইকে কতকগুলো দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কোনো কিছু করা থেকে আমাদের বিরত থাকতে হবে।" তিনি দলীয় নেতা-কর্মীকে এসব দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করলেন। তিনি আরও বললেন, "রাষ্ট্রপ্রদত্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলকে রাষ্ট্রের সেবা করার প্রতি যত্নশীল হতে হবে।

Chittagong · 2025

উত্তর

মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

উত্তর

সুনাগরিক হওয়ার জন্য এবং নাগরিক অধিকার ভোগ এবং কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য পৌরনীতি পাঠ জরুরি। এক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সাম্য, উদারতা এবং সহনশীলতা অর্জনের জন্য পৌরনীতির শিক্ষাগ্রহণ প্রয়োজন। তাছাড়া সমার্জ, রাষ্ট্র ও বিশ্ব গঠনের প্রক্রিয়া পৌরনীতি শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব। তাছাড়া কল্যাণমূলক রাষ্ট্রের উপযোগী শিক্ষা অর্জনের জন্য, সংকীর্ণতা 'ও কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে সুশাসন পরিচালনার জন্য কল্যাণকর আইন, সুশাসন ব্যবস্থা প্রবর্তন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পৌরনীতির শিক্ষাগ্রহণের কোনো বিকল্প নেই।

উত্তর

উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে আমার 'পাঠ্যবইয়ের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে।'নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সচেতন, সংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য অপরিহার্য। নাগরিক হিসেবে আমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্র, সমাজ ও অপর নাগরিকের প্রতি কিছু নির্দিষ্ট দায়িত্বও রয়েছে। এই দায়িত্ব পালন, করলেই সুশাসন, শান্তি ও সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। তাই প্রতিটি নাগরিকের মধ্যে কর্তব্যবোধ জাগ্রত থাকা আবশ্যক।উদ্দীপকে দেখা যায়, জনাব মুশফিক খান এক জনসভায় সবাইকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে কিছু দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি দলীয় নেতা-কর্মীদের রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কোনো কাজ না করার নির্দেশ দেন এবং রাষ্ট্রের প্রদত্ত দায়িত্ব পালনের মাধ্যমে সেবাবোধ জাগ্রত করার কথা বলেন। তার এই বক্তব্য নাগরিক কর্তব্যের প্রতিই ইঙ্গিত করে। প্রতিটি নাগরিকের উচিত-আইন মেনে চলা, শৃঙ্খলা রক্ষা করা, কর প্রদান করা, অন্যের অধিকার রক্ষা করা এবং জাতীয় সম্পত্তির সুরক্ষা করা। এছাড়া দুর্যোগকালীন সময়ে রাষ্ট্রের পাশে দাঁড়ানো, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করাও নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। জনাব মুশফিক খানের বক্তব্যে, এই সব দায়িত্ব পালনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে শেষ বক্তব্যটি হলো- "রাষ্ট্রপ্রদত্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলকে রাষ্ট্রের সেবা করার প্রতি যত্নশীল হতে হবে।” তার এ বক্তব্যটি যথার্থ।নাগরিকের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের সেবা করা এবং তার প্রতি দায়িত্বশীল থাকা। প্রতিটি নাগরিক রাষ্ট্র থেকে নানা সুবিধা ভোগ করে-নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক অধিকার। সেই সুবিধার বিনিময়ে রাষ্ট্রের আইন মানা, শৃঙ্খলা বজায় রাখা, কর প্রদান করা, ভোটাধিকার প্রয়োগসহ নানা দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য। এভাবেই রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করে নাগরিকরা রাষ্ট্রের সেবা করে।উদ্দীপকে জনাব মুশফিক খান জনগণের উদ্দেশে বলেছেন, "রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলকে রাষ্ট্রের সেবা করার প্রতি যত্নশীল হতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি নাগরিকদের কর্তব্য পালনের গুরুত্ব তুলে ধরেছেন। যদি প্রতিটি নাগরিক নিয়মিত কর প্রদান করে, আইন মেনে চলে, ভোটাধিকার প্রয়োগ করে এবং জাতীয় সম্পদ রক্ষা করে, তাহলে রাষ্ট্র কার্যকরভাবে জনগণের কল্যাণে কাজ করতে পারবে। উদাহরণস্বরূপ, দুর্যোগের সময় 'স্বেচ্ছায় সাহায্যে এগিয়ে আসা, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও রাষ্ট্রের সেবার অংশ। আবার যদি কেউ নিজের দায়িত্ব পালনে অবহেলা করে, তাহলে 'রাষ্ট্রে বিশৃঙ্খলা, দুর্নীতি ও ন্যায়বিচারের অভাব দেখা দেয়, যা সুশাসনকে ব্যাহত করে। কাজেই মুশফিক খানের বক্তব্যটি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক ও যৌক্তিক, কারণ রাষ্ট্রের অগ্রগতি নাগরিক দায়িত্ব পালনের উপর নির্ভর করে।সবশেষে বলা যায়, নাগরিকরা যদি সচেতনভাবে নিজেদের কর্তব্য পালন করে, তবে রাষ্ট্র হবে সুসংগঠিত, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী। জনগণের কর্তব্যপরায়ণতা মানেই রাষ্ট্রের শক্ত ভিত্তি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।