উদ্দীপকে 'শাপলা গ্রুপ' তোমার পঠিত কোন ধরনের অধিকার সম্পর্কে লিখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'শাপলা গ্রুপ' আমার পঠিত সামাজিক অধিকার সম্পর্কে লিখেছে।সামাজিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যা মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করে। এই অধিকারগুলোর মধ্যে রয়েছে জীবনধারণ, মত প্রকাশ, চলাফেরা, ধর্ম পালন, শিক্ষা, চিকিৎসা, পরিবার গঠন ইত্যাদি। নাগরিকদের ন্যায়সঙ্গত ও নিরাপদ জীবন - নিশ্চিত করতে সামাজিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।উদ্দীপকে দেখা যায়, জমশেদ স্যার শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে অধিকার সম্পর্কে লিখতে বলেন। শাপলা গ্রুপ তাদের লেখায় উল্লেখ করে, "প্রতিটি নাগরিককে জীবনরক্ষার ও মত প্রকাশের অধিকার রাষ্ট্রকে দিতে হবে' এবং বিনা বিচারে সরকার কাউকে আটকাতে পারবে না।" তাদের এই বক্তব্য থেকে বোঝা যায়, তারা সামাজিক অধিকারের ওপর গুরুত্ব দিয়েছে। কারণ, জীবনরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা এমন অধিকার যা ব্যক্তি ও সমাজের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে। কোনো নাগরিক যাতে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, মত প্রকাশে বাধা না পায় এবং বিচার ছাড়া যেন কেউ আটক না হয়, তা নিশ্চিত করা সামাজিক অধিকারের আওতায় পড়ে।সুতরাং বলা যায়, উদ্দীপকে 'শাপলা গ্রুপ' সামাজিক অধিকার সম্পর্কে লিখেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'শাপলা গ্রুপ' তোমার পঠিত কোন ধরনের অধিকার সম্পর্কে লিখেছে?…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর