কমলের বক্তব্যে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: কমলের বক্তব্যে আমার পঠিত নাগরিকের অধিকার ধারণা প্রতিফলিত হয়েছে।অধিকার হলো ব্যক্তির জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ-সুবিধা। এটি একটি ব্যাপক ধারণা। একজন নাগরিকের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই এর অন্তর্ভুক্ত। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ও সর্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্র কোনো বিষয়কে অধিকার হিসেবে তখনই বিবেচনায় নেয়, যখন সেটি সবার জন্য কল্যাণকর মনে হয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ, এমন কোনো দাবি অধিকার হিসেবে বিবেচিত হবে না।উদ্দীপকের কমলের বক্তব্য হলো- রাষ্ট্রে নাগরিকগণ এমন কিছু সুযোগ-সুবিধা পায়, যা ছাড়া তাদের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। এ ধরনের সুযোগ-সুবিধা রাষ্ট্র। নিজেই সংরক্ষণ করে থাকে। এরূপ বর্ণনায় নাগরিকের অধিকার প্রকাশ পায়। কেননা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল সুযোগ-সুবিধা নাগরিকের অধিকারকে নির্দেশ করে। এসব অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্রের সকল নাগরিক এগুলো ভোগ করতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
কমলের বক্তব্যে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর