উল্লিখিত অধিকার ভোগ করতে হলে নাগরিকদের কী কী। কর্তব্য পালন করতে হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নাগরিকের আইনগত অধিকারের কথা বলা হয়েছে। উক্ত অধিকার ভোগের জন্য নাগরিককে রাষ্ট্রের প্রতি বিভিন্ন কর্তব্যসমূহ পালন করতে হয়। আইনগত অধিকার ভোগ করতে হলে নাগরিককে বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। কারণ, অধিকার ও কর্তব্য নাগরিকতার দুটি দিক। - নাগরিকের যেমন অধিকার আছে তেমন কর্তব্যও আছে। তাই আইনগত অধিকার ভোগ করার পাশাপাশি নাগরিকদের বেশকিছু নৈতিক ও আইনগত কর্তব্যও পালন করে থাকে। নাগরিকদের নৈতিক কর্তব্যের মধ্যে রয়েছে- সন্তানদের শিক্ষা প্রদান, সততার সাথে ভোটদান, রাষ্ট্রের সেবা করা, বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে যাওয়া ইত্যাদি। আইনগত কর্তব্যের আবার কিছু ভাগ রয়েছে-সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য ও অর্থনৈতিক কর্তব্য। পরিবার, সন্তান ও সমার্জের প্রতি কর্তব্য, প্রতিবেশীদের সাহায্য করা, সামাজিক প্রতিষ্ঠান গঠন করা, সামাজিক নীতিমালার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা ইত্যাদি হলো নাগরিকদের সামাজিক কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, ভোটাধিকার প্রয়োগে সৎ থাকা, রাষ্ট্রের কল্যাণে সেবামূলক কাজ করা, সরকারি কাজ যথাযথভাবে পালন করা, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি হলো নাগরিকগণের রাজনৈতিক কর্তব্য। এছাড়া নাগরিকদের বেশকিছু অর্থনৈতিক কর্তব্যও পালন করতে হয়। যেমন- খাজনা ও কর প্রদান করা, ব্যবসায়-বাণিজ্য করা, কৃষি উৎপাদনে অংশগ্রহণ করা, শিল্পকারখানা গড়ে তোলা, জনকল্যাণে অর্থের যোগান দেওয়া ইত্যাদি। আলোচনা শেষে বলা যায়, নাগরিক অধিকার ভোগ করার জন্য নাগরিককে অবশ্যই বিভিন্ন কর্তব্য পালন করতে হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উল্লিখিত অধিকার ভোগ করতে হলে নাগরিকদের কী কী। কর্তব্য পালন করতে হয়?…
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর