শেয়ারFacebookWhatsApp

সমাজতান্ত্রিক সরকারের দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: সমাজতান্ত্রিক সরকারের দুটি বৈশিষ্ট্য হলো- ১. সমাজতান্ত্রিক সরকারে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। অন্য দলকে সহ্য করা হয় না। ২. উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বলবৎ থাকে। এতে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সমাজতান্ত্রিক সরকারের দুটি বৈশিষ্ট্য লেখ।

উদ্দীপক

'CC^{\prime} ও 'DD^{\prime} উভয় রাষ্ট্রেই প্রদেশ রয়েছে। 'CC^{\prime} রাষ্ট্রের প্রদেশগুলোর কোন সাংবিধানিক স্বাধীনতা নেই। কিন্তু 'DD^{\prime} রাষ্ট্রের প্রদেশগুলোর সাংবিধানিক স্বাধীনতা রয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ।

উত্তর

সমাজতান্ত্রিক সরকারের দুটি বৈশিষ্ট্য হলো- ১. সমাজতান্ত্রিক সরকারে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। অন্য দলকে সহ্য করা হয় না। ২. উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বলবৎ থাকে। এতে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয়।

উত্তর

উদ্দীপকের 'CC^{\prime} ও 'DD^{\prime} রাষ্ট্রে যথাক্রমে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। ক্ষমতা বন্টননীতির ভিত্তিতে এ দুই সরকারব্যবস্থার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। এককেন্দ্রিক সরকারব্যবস্থায় শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থাসমূহের কাজে অর্পণ করে। তবে স্থানীয় শাসনকগণ তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্রের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয় এবং উভয়ই স্বাধীন ও স্বতন্ত্র থাকে। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসনব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা অভিন্ন আইনের দ্বারা অখন্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যে দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে তাকে। অন্যদিকে, ক্ষমতার বিভাজননীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকার সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকন্তু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক।

উত্তর

উদ্দীপকের 'DD^{\prime} নির্দেশিত সরকার তথা যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার বেশকিছু শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার সাফল্যের প্রধান শর্ত হলো কেন্দ্র ও প্রদেশের মধ্যে সাংবিধানিকভাবে স্পষ্ট করে ক্ষমতার বণ্টন। এক্ষেত্রে কোনো প্রকার অস্পষ্টতা থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকার হুমকিতে পড়তে বাধ্য। এছাড়া নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রীয় মনোভাবের উপস্থিতি। যুক্তরাষ্ট্রের নীতিকে অনুধাবন করে ঐক্যবদ্ধ হওয়া এবং নিজের অস্তিত্ব বিলীন না করে স্বকীয়তা বজায় রাখার মাধ্যমেই যুক্তরাষ্ট্র সফল হতে পারে। ভৌগোলিক নৈকট্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। প্রদেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে তাদের ভৌগোলিক নৈকট্য একান্ত প্রয়োজন। আবার, ভাষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করে। ফলে জাতীয় ঐক্য সুদৃঢ় হয়। এরূপ ঐক্য যুক্তরাষ্ট্রীয় সরকার সফল হতে ভূমিকা রাখে। অনেকেই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার শর্ত হিসেবে মত প্রকাশ করেন। আবার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যেহেতু সংবিধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাই এর সফলতার জন্য সংবিধানের প্রাধান্য অত্যন্ত জরুরি। এছাড়া সৎ ও সুযোগ্য নেতৃত্ব, সুস্থ দলব্যবস্থা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, উপযুক্ত শিক্ষার বিস্তার ও রাজনৈতিক চেতনা, আর্থিক সামর্থ্য ইত্যাদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সফল করে তোলে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের পশ্চাতে সবচেয়ে বড় শক্তি হলো সুশিক্ষিত, সচেতন, দায়িত্বশীল, নাগরিক এবং তাদের যথাযথ পরিচালনা করার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব।
HSCCivics 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।