শেয়ারFacebookWhatsApp

প্রজাতন্ত্র বলতে কী বোঝ?

উত্তর: যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

প্রজাতন্ত্র বলতে কী বোঝ?

উদ্দীপক

রাতুলের রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হন এবং সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। অন্যদিকে পারভেজের রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার কাছে জবাবদিহি করেন না।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে।

উত্তর

গণতন্ত্রে জনগণ সরাসরি শাসনকাজে অংশগ্রহণের সুযোগ পায় বলে এটি সর্বাধিক জনপ্রিয় শাসনব্যবস্থা। বর্তমান সময়ের সর্বাধিক এবং সর্বশ্রেষ্ঠ শাসনব্যবস্থা হলো গণতন্ত্র। কেননা, একমাত্র গণতন্ত্রেই শাসক জনগণের দ্বারা শাসক নির্বাচিত হন এবং শাসকরা একমাত্র জনগণের নিকটই দায়ী থাকেন। একমাত্র গণতন্ত্রেই শাসক ও শাসিত জনগণের স্বার্থকে এক ও অভিন্ন করে তোলে। অধ্যাপক মিল এজন্যই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে সর্বশ্রেষ্ঠ শাসনব্যবস্থা বলে অভিহিত করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাতুলের রাষ্ট্রে সংসদীয় সরকারব্যবস্থা এবং পারভেজের রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হলো সংসদীয় পদ্ধতির সরকার অন্যটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। দুটি সরকারই গণতান্ত্রিক সরকারব্যবস্থা। তবে উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পৃথক ব্যক্তি হলেও রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান আবার তিনিই সরকারপ্রধান। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানই প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নয়। তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার আজ্ঞাবহ। কিন্তু সংসদীয় সরকারে মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য। তারা আইনসভার নিকট দায়বদ্ধ থাকলেও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিবর্গ আইনসভার সদস্য নয় বরং রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। সংসদীয় সরকারে অনাস্থা জ্ঞাপন করে যেকোনো মুহূর্তে আইনসভা মন্ত্রিপরিষদকে পদচ্যুত করতে পারে; কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে রাষ্ট্রপতির একক ইচ্ছার ওপর। রাষ্ট্রপতি শাসিত সরকার তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আবার জরুরি অবস্থা মোকাবিলার দিক হতে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা অধিক উপযোগী। তবে নমনীয়তার দিক বিবেচনায় সংসদীয় সরকার অধিক নমনীয়। সংসদীয় সরকারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর না হলেও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তা কার্যকর হতে দেখা যায়।

উত্তর

উদ্দীপকের রাতুলের রাষ্ট্রে সংসদীয় সরকার এবং পারভেজের রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকারব্যবস্থার মধ্যে আমি সংসদীয় সরকারব্যবস্থাকে উত্তম মনে করি।গণতান্ত্রিক শাসনব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ রূপ হলো যথাক্রমে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। এ দুটি শাসনব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসনব্যবস্থারই বেশকিছু দোষত্রুটি রয়েছে। তবে উভয়ের মধ্যে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা উত্তম।মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। এ সরকারব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসনব্যবস্থা। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালে অনিয়ন্ত্রিত ও একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের সুযোগ পান যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে স্বচ্ছতাও থাকে না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সর্বাধিক জনকল্যাণ এবং দায়িত্বশীলতার বিষয়টি বিবেচনায় নিলে পারভেজের দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষা রাতুলের দেশের সংসদীয় সরকারব্যবস্থা উত্তম।
HSCCivics 1st Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।