উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থার সাথে আমার পঠিত যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার সাদৃশ্য রয়েছে।যে সরকারব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বণ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে।উদ্দীপকের 'ক' রাষ্ট্রে ৫০টি প্রদেশ রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকারও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। এরূপ বর্ণনায় বোঝায় 'ক' দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। এ ধরনের সরকারব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত কিংবা সংসদীয় পদ্ধতির সরকার দ্বারা পরিচালিত হতে পারে। যেমন ভারতে সংসদীয় যুক্তরাষ্ট্র পরিচালিত যেমনটি উদ্দীপকের রাষ্ট্রটিতেও দেখা যায়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্র বিদ্যমান।