জবাবদিহিতা বলতে কী বোঝায়?
উত্তর: জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজস্ব দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরস্থিত সংগঠন পরিচালনার জন্যও এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে শাসনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়, অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন হয় এবং লক্ষ্য অর্জিত হয়। জবাবদিহিতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জবাবদিহিতা বলতে কী বোঝায়?
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর